ফেবারিট নই তবে ট্রফির জন্য লড়বো: ইংল্যান্ড কোচ
ইংল্যান্ডের ভক্ত ও সমর্থকরা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন। তবে নিজের দলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট মানছেন না দেশটির ফুটবল দলের কোচ থমাস টুখেল। তবে তিনি বিশ্বাস করেন, তার দল ভালো অবস্থানে থেকেই বিশ্বকাপে এসেছে তাই স্বপ্ন এবং সাহস রাখাই যায়। বেশিরভাগ বিশ্লেষকরাই ইংল্যান্ডকে ফেবারিট মনে করলেও, ১৯৬৬ সালের পর দীর্ঘ ছয় দশকের ট্রফিখরার কারণে এমনটা ভাবা উচিত নয় বলে মনে করেন টুখেল। ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানকে উইম্বলডন টেনিসের সঙ্গে তুলনা করেন্ত তিনি। যেখানে কেউ কখনো শিরোপা না জিতলে তাকে ফেবারিট ধরা হয় না। তিনি বলেন, ‘আমরা হট ফেবারিট নই। আমরা হতেও পারি না। কারণ, দীর্ঘদিন আমরা এই শিরোপা জিতিনি। টুর্নামেন্টে এমন দল আছে যারা সাম্প্রতিক সময়ে বেশি সফল। তারা ফেবারিট, আমরা ট্রফির জন্য লড়ব। ’ তিনি আরও বলেন, ‘যদি আপনি উইম্বলডনে যান এবং আগে কখনো না জিতেন, তাহলে আপনি ফেবারিট নন। কিন্তু আপনি জিততে পারেন। তবে তার জন্য দরকার শান্ত মানসিকতা এবং সঠিক প্রস্তুতি।’ ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন ডালাসে ২০১৮ সালের সেমিফাইনালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে। আইএন
ইংল্যান্ডের ভক্ত ও সমর্থকরা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন। তবে নিজের দলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিট মানছেন না দেশটির ফুটবল দলের কোচ থমাস টুখেল। তবে তিনি বিশ্বাস করেন, তার দল ভালো অবস্থানে থেকেই বিশ্বকাপে এসেছে তাই স্বপ্ন এবং সাহস রাখাই যায়।
বেশিরভাগ বিশ্লেষকরাই ইংল্যান্ডকে ফেবারিট মনে করলেও, ১৯৬৬ সালের পর দীর্ঘ ছয় দশকের ট্রফিখরার কারণে এমনটা ভাবা উচিত নয় বলে মনে করেন টুখেল।
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানকে উইম্বলডন টেনিসের সঙ্গে তুলনা করেন্ত তিনি। যেখানে কেউ কখনো শিরোপা না জিতলে তাকে ফেবারিট ধরা হয় না। তিনি বলেন, ‘আমরা হট ফেবারিট নই। আমরা হতেও পারি না। কারণ, দীর্ঘদিন আমরা এই শিরোপা জিতিনি। টুর্নামেন্টে এমন দল আছে যারা সাম্প্রতিক সময়ে বেশি সফল। তারা ফেবারিট, আমরা ট্রফির জন্য লড়ব। ’
তিনি আরও বলেন, ‘যদি আপনি উইম্বলডনে যান এবং আগে কখনো না জিতেন, তাহলে আপনি ফেবারিট নন। কিন্তু আপনি জিততে পারেন। তবে তার জন্য দরকার শান্ত মানসিকতা এবং সঠিক প্রস্তুতি।’
ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৭ জুন ডালাসে ২০১৮ সালের সেমিফাইনালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিপক্ষে।
আইএন
What's Your Reaction?