ফের প্রেমে মজেছেন অনন্যা পাণ্ডে!

বি-টাউনে সম্পর্কের সমীকরণ পাল্টায় ক্ষণে ক্ষণে। আজ যেখানে বসন্তের ছোঁয়া, কাল সেখানে বিচ্ছেদের বিষাদ। এরই মধ্যে বলিউডের গ্ল্যামার গার্ল অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবন নিয়ে নিয়ে জল্পনার শেষ নেই ভক্তদের। আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতা, চাঙ্কিকন্যার ব্যক্তিগত জীবন যেন এক চলন্ত সিনেমা! কিন্তু এবার সব জল্পনা ছাপিয়ে লাইমলাইটে এল এক নতুন নাম। শোনা যায়, শাহরুখ-পুত্র আরিয়ান খানের ঘনিষ্ঠ বন্ধু লক্ষ্য-র সঙ্গে  এবার প্রেমে মজেছেন অনন্যা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার প্রেম ছিল টক অব দ্য টাউন। কিন্তু ২০২৪ সালে সেই সম্পর্কে ইতি ঘটে। বিচ্ছেদের কঠিন সময়ে বন্ধু সুহানা খানকে পাশে পেলেও অনন্যার জীবনে বসন্তের আগমন ঘটতে বেশি সময় নেয়নি। আম্বানিদের রাজকীয় অনুষ্ঠানে আলাপ হয় মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে। জন্মদিনে ‘ওয়াকি’ সম্বোধন আর আদুরে পোস্টে প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে, তখনই দৃশ্যপটে এল বড় চমক! রবিবার (৫ এপ্রিল) রাতে পরিচালক-প্রযোজক করণ জোহরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বি-টাউনের অলিতে-গলিতে হই

ফের প্রেমে মজেছেন অনন্যা পাণ্ডে!

বি-টাউনে সম্পর্কের সমীকরণ পাল্টায় ক্ষণে ক্ষণে। আজ যেখানে বসন্তের ছোঁয়া, কাল সেখানে বিচ্ছেদের বিষাদ। এরই মধ্যে বলিউডের গ্ল্যামার গার্ল অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবন নিয়ে নিয়ে জল্পনার শেষ নেই ভক্তদের। আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতা, চাঙ্কিকন্যার ব্যক্তিগত জীবন যেন এক চলন্ত সিনেমা! কিন্তু এবার সব জল্পনা ছাপিয়ে লাইমলাইটে এল এক নতুন নাম। শোনা যায়, শাহরুখ-পুত্র আরিয়ান খানের ঘনিষ্ঠ বন্ধু লক্ষ্য-র সঙ্গে  এবার প্রেমে মজেছেন অনন্যা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যার প্রেম ছিল টক অব দ্য টাউন। কিন্তু ২০২৪ সালে সেই সম্পর্কে ইতি ঘটে। বিচ্ছেদের কঠিন সময়ে বন্ধু সুহানা খানকে পাশে পেলেও অনন্যার জীবনে বসন্তের আগমন ঘটতে বেশি সময় নেয়নি। আম্বানিদের রাজকীয় অনুষ্ঠানে আলাপ হয় মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে। জন্মদিনে ‘ওয়াকি’ সম্বোধন আর আদুরে পোস্টে প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে, তখনই দৃশ্যপটে এল বড় চমক!

রবিবার (৫ এপ্রিল) রাতে পরিচালক-প্রযোজক করণ জোহরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বি-টাউনের অলিতে-গলিতে হইচই ফেলে দেয়। লক্ষ্য ও অনন্যার রসায়ন দেখে নেটজনতার একাংশ ধরেই নিয়েছিলেন, অনন্যা বুঝি ফের প্রেমে পড়লেন! লক্ষ্য, যিনি ইতিমধ্যেই 'কিল' ছবিতে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন, তাঁর সঙ্গে অনন্যার এই নতুন সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে।

সোমবার (৬ এপ্রিল) সকালেই পর্দা ফাঁস হল এই রহস্যের। জানা গেল, এটি বাস্তব জীবনের প্রেম নয়, বরং রুপোলি পর্দার রোম্যান্স! করণ জোহরের আগামী ছবি 'চাঁদ মেরা দিল'-এ জুটি বাঁধছেন অনন্যা এবং লক্ষ্য। ছবির পোস্টারে তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত এবং রসায়ন এতটাই নজরকাড়া যে, তাকে বাস্তবের প্রেম বলে ভুল করা অস্বাভাবিক কিছু নয়।

উল্লেখ্য, অনন্যাকে শেষবার কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। অন্যদিকে, আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত লক্ষ্যের ক্যারিয়ারে এই ছবি এক নতুন মাইলফলক হতে চলেছে। পর্দার এই 'চাঁদনি-আরভ' জুটি দর্শকদের মনে কতটা দাগ কাটতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow