ফেসবুকে ইনস্ট্যান্ট কফির মতো ইনস্ট্যান্ট গুজব বেরোচ্ছে: শিক্ষামন্ত্রী
চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, আমরা ননস্টপ বলে যাচ্ছি যে, আমাদের চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে, সুন্দর পরীক্ষার জন্য। ফেসবুক তো হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো। ইনস্ট্যান্ট গুজব বেরোচ্ছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রশ্নপত্র ফাঁস হয়নি জানিয়ে এহছানুল হক মিলন বলেন, টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হচ্ছে। সেটাই মূল ধারার মিডিয়া প্রকাশ করছে। নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা সবার দায়িত্ব। আপনাদের দায়িত্ব পালন করেন, আমরাও সচেতন রয়েছি। আমি আশা করবো, গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেওয়া হয়। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা তো ননস্টপ বলে যাচ্ছি যে, আমাদের চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে, সুন্দর পরীক্ষার জন্য। কোনো গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।
চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, আমরা ননস্টপ বলে যাচ্ছি যে, আমাদের চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে, সুন্দর পরীক্ষার জন্য। ফেসবুক তো হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো। ইনস্ট্যান্ট গুজব বেরোচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রশ্নপত্র ফাঁস হয়নি জানিয়ে এহছানুল হক মিলন বলেন, টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হচ্ছে। সেটাই মূল ধারার মিডিয়া প্রকাশ করছে। নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা সবার দায়িত্ব। আপনাদের দায়িত্ব পালন করেন, আমরাও সচেতন রয়েছি। আমি আশা করবো, গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেওয়া হয়। আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা তো ননস্টপ বলে যাচ্ছি যে, আমাদের চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে, সুন্দর পরীক্ষার জন্য। কোনো গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। ফেসবুক তো হয়ে গেছে ইনস্ট্যান্ট কফির মতো। ইনস্ট্যান্ট গুজব বেরোচ্ছে, তাতে ইনস্ট্যান্ট মন্তব্য করা হচ্ছে, ছড়িয়ে পড়ছে। কফি তো খেতে একটু সময় লাগে, ঠান্ডা হতে হয়। কিন্তু তা তো হচ্ছে না।
গুজব নিশ্চিতের পরও মিডিয়া তা পুনঃপ্রচার করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আশ্চর্যের বিষয় হলো- কয়েকটি মিডিয়া গুজবের ওই ভিডিওগুলোকে আবার রেকর্ড করে পুনঃপ্রচার করছে। ওই টেলিভিশন নিউজ উইথড্র করার পর গুজব নিশ্চিত হয়েছে। এরপরও যারা তা ছড়িয়েছে, শেয়ার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ সবাই সচেতন না হলে বিষয়গুলো চলতেই থাকবে এবং ছাত্র-ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে।
এএএইচ/এএমএ
What's Your Reaction?