ফেসবুকে প্রেম, সরাসরি দেখার পর পছন্দ না হওয়ায় বিয়েতে আপত্তি
ফেনীর সোনাগাজীতে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (২২)। এ ঘটনার পর বাড়ি থেকে আত্মগোপনে রয়েছেন অভিযুক্ত যুবক। পরিবারের সদস্যরাও লাপাত্তা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টা থেকে ওই তরুণী বাড়িটিতে অবস্থান করছেন। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফ হোসেন সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। ভুক্তভোগী তরুণীর বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। পুলিশ, এলাকাবাসী, তরুণী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, আরিফ হোসেন তিন বছর আগে জীবিকার তাগিদে ওমান যান। এক বছর আগে ফেসবুকে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে আরিফ দুই মাসের ছুটিতে দেশের বাড়ি আসেন। আরিফ দেশে আসার খবর শুনে ওই তরুণী ১৫ দিন আগে তার সঙ্গে দেখা করতে ফেনীর মহিপালে আসেন। তবে তরুণীকে সরাসরি দেখার পর পছন্দ হয়নি আরিফের। এরপর থেকে তিনি ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এদিকে ভুক্তভোগী তরুণীকে ‘হ্যানিট্র্যাপের সদস্য’ উল্লেখ করে বুধবার (১৭ জুন) রাতে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ
ফেনীর সোনাগাজীতে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী (২২)। এ ঘটনার পর বাড়ি থেকে আত্মগোপনে রয়েছেন অভিযুক্ত যুবক। পরিবারের সদস্যরাও লাপাত্তা।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টা থেকে ওই তরুণী বাড়িটিতে অবস্থান করছেন। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আরিফ হোসেন সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। ভুক্তভোগী তরুণীর বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।
পুলিশ, এলাকাবাসী, তরুণী ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, আরিফ হোসেন তিন বছর আগে জীবিকার তাগিদে ওমান যান। এক বছর আগে ফেসবুকে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে আরিফ দুই মাসের ছুটিতে দেশের বাড়ি আসেন। আরিফ দেশে আসার খবর শুনে ওই তরুণী ১৫ দিন আগে তার সঙ্গে দেখা করতে ফেনীর মহিপালে আসেন। তবে তরুণীকে সরাসরি দেখার পর পছন্দ হয়নি আরিফের। এরপর থেকে তিনি ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এদিকে ভুক্তভোগী তরুণীকে ‘হ্যানিট্র্যাপের সদস্য’ উল্লেখ করে বুধবার (১৭ জুন) রাতে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবকের মা নারগিস আক্তার।
তরুণীর ভাষ্য, ‘বিয়ের কথা বলে আরিফ আমার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে তোলে। কিন্তু সে আমাকে দেখার পর থেকে বিয়ে না করার জন্য নানা টালবাহানা করছে। আমি তার বাড়িতে আসার পর ঘরের দরজায় তালা লাগিয়ে সে তার বাবা-মাকে নিয়ে অন্যত্র চলে গেছে। সে আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি তার বাড়ি ছাড়বো না।’
অভিযুক্ত আরিফ হোসেনের মোবাইলফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ওই তরুণী বিয়ে ছাড়া ঘটনাস্থল ছাড়বেন না বলে জানিয়েছেন।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম
What's Your Reaction?