ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া অ্যাকাউন্ট, ছবি ও অনলাইন প্রতারণা ঠেকাতে ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ের জন্য বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তবে এই সুবিধা সবাই পাবেন না। মেটার নতুন এই ফিচারে পরিচয় নিশ্চিত করতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও জমা দিতে হবে। ফেসবুক সেই ভিডিও অ্যাকাউন্টের ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। যেসব শর্ত পূরণ করতে হবে: ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে সক্রিয় থাকতে হবে। আগে কোনো প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকলে ব্যাজ পাওয়া যাবে না। ফেসবুক পেজ ও প্রফেশনাল মোড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ সুবিধা প্রযোজ্য নয়। মেটার সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে। পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইল ছাড়াও মার্কেটপ্লেস, বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ডেটিং প্ল্যাটফর্মে এই ব্যাজ দেখা যাবে। মেটা জানিয়েছে, এই ব্যাজ শুধু ব্যবহারকারী যে একজন বাস্তব ব্যক্তি—তা নিশ্চিত করবে। এটি ওই ব্যক্তির সততা, বিশ

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া অ্যাকাউন্ট, ছবি ও অনলাইন প্রতারণা ঠেকাতে ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ের জন্য বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তবে এই সুবিধা সবাই পাবেন না। মেটার নতুন এই ফিচারে পরিচয় নিশ্চিত করতে ব্যবহারকারীকে সেলফি ভিডিও জমা দিতে হবে। ফেসবুক সেই ভিডিও অ্যাকাউন্টের ছবি ও তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। যেসব শর্ত পূরণ করতে হবে: ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে সক্রিয় থাকতে হবে। আগে কোনো প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকলে ব্যাজ পাওয়া যাবে না। ফেসবুক পেজ ও প্রফেশনাল মোড অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ফ্রি ভেরিফায়েড ব্যাজ সুবিধা প্রযোজ্য নয়। মেটার সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাই প্রক্রিয়ায় সফল হতে হবে। পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যবহারকারীর প্রোফাইল ছাড়াও মার্কেটপ্লেস, বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ডেটিং প্ল্যাটফর্মে এই ব্যাজ দেখা যাবে। মেটা জানিয়েছে, এই ব্যাজ শুধু ব্যবহারকারী যে একজন বাস্তব ব্যক্তি—তা নিশ্চিত করবে। এটি ওই ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা বা আচরণের কোনো নিশ্চয়তা দেবে না। তাই অনলাইন লেনদেন ও যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে নির্বাচিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও এটি চালু করা হবে। সূত্র: এনগ্যাজেট, নিউজ বাইট

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow