ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
বগুড়ার ধুনটে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশার স্ট্যাটাস দিয়ে নিজ বাড়িতে এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে ধুনট পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী ওই যুবকের নাম আনন্দ সরকার লালন (৪২)। তিনি দীর্ঘদিন ধরে ধুনট বাজারে দ্য গ্রেড শপিং সেন্টারে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
বুধবার (২২ জুলাই) সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, আত্মহননের ঠিক ১০ মিনিট আগে লালন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন- ‘আর পারছি না নিজের সাথে মিথ্যা অভিনয় করতে। কারও কোনো দায় নেই। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেই হেরে গেলাম।’
পোস্টটি দেওয়ার প্রায় ১০ মিনিট পর তিনি নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য ক
বগুড়ার ধুনটে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশার স্ট্যাটাস দিয়ে নিজ বাড়িতে এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে ধুনট পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী ওই যুবকের নাম আনন্দ সরকার লালন (৪২)। তিনি দীর্ঘদিন ধরে ধুনট বাজারে দ্য গ্রেড শপিং সেন্টারে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
বুধবার (২২ জুলাই) সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, আত্মহননের ঠিক ১০ মিনিট আগে লালন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন- ‘আর পারছি না নিজের সাথে মিথ্যা অভিনয় করতে। কারও কোনো দায় নেই। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেই হেরে গেলাম।’
পোস্টটি দেওয়ার প্রায় ১০ মিনিট পর তিনি নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ঘটনার পর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও বিস্তারিত জানা যাবে।