ফ্যামিলি কার্ডের সমালোচকরা এখন লজ্জা পান: সংসদে কলিম উদ্দিন
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেছেন, একসময় যারা ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ বলে সমালোচনা করতেন, তারা এখন লুকিয়ে লুকিয়ে লজ্জা পান। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কলিম উদ্দিন আহমেদ বলেন, অসহায় নারীরা এখন ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতি অত্যন্ত আগ্রহী। এছাড়া ইমাম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় যাজকরাও সরকারি ভাতা পাচ্ছেন। কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি ঋণ সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করেছেন, যার জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচিও এরই মধ্যে শুরু হয়েছে, যা সারাদেশে কৃষকদের কাছে পৌঁছে যাবে। তিনি বলেন, ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে— এটি প্রধানমন্ত্রীর সুস্পষ্ট অঙ্গীকার। আপনারা বুঝে না বুঝেও প্রক্রিয়া নিয়ে দ্বিমত করেন। এবং মাঠ গরম করার চেষ্টা করেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে সহযোগিতা করুন। আরএএস/এমএএইচ/
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেছেন, একসময় যারা ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ বলে সমালোচনা করতেন, তারা এখন লুকিয়ে লুকিয়ে লজ্জা পান।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কলিম উদ্দিন আহমেদ বলেন, অসহায় নারীরা এখন ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতি অত্যন্ত আগ্রহী। এছাড়া ইমাম, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় যাজকরাও সরকারি ভাতা পাচ্ছেন।
কৃষি খাত প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি ঋণ সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করেছেন, যার জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচিও এরই মধ্যে শুরু হয়েছে, যা সারাদেশে কৃষকদের কাছে পৌঁছে যাবে।
তিনি বলেন, ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে— এটি প্রধানমন্ত্রীর সুস্পষ্ট অঙ্গীকার। আপনারা বুঝে না বুঝেও প্রক্রিয়া নিয়ে দ্বিমত করেন। এবং মাঠ গরম করার চেষ্টা করেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে সহযোগিতা করুন।
আরএএস/এমএএইচ/
What's Your Reaction?