ফ্যাশন দুনিয়ার অপ্রতিরোধ্য রাণী জেন্ডায়ার ‘ভোগ’ বিপ্লব
হলিউডের লাল গালিচা থেকে ম্যাগাজিনের প্রচ্ছদ,জেন্ডায়া মানেই যেন নতুন কোনো বিপ্লব, নতুন কোনো ব্যাকরণ। সিনেমার পর্দায় প্রতিটি ফ্রেমে নিজেকে ভেঙে চুরমার করে আবার নতুন করে গড়ার যে অসাধ্য সাধন তিনি করে চলেন, তার কোনো সমান্তরাল উদাহরণ এই মুহূর্তে হলিউডে মেলা ভার। এবার আন্তর্জাতিক ফ্যাশন আইকন হিসেবে নিজের সিংহাসনটি আরও একবার পোক্ত করলেন এই লাস্যময়ী অভিনেত্রী। সম্প্রতি বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর জন্য করা তার একটি ফটোশুট এখন নেটদুনিয়ায় ঝড় তুলেছে। সাহসী ভঙ্গি আর সৃজনশীলতার পরিচয় দিয়ে জেন্ডায়া যেন আরও একবার মনে করিয়ে দিলেন ফ্যাশনের দুনিয়ায় রাজত্বটা আসলে তার। ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ এর এবারের ফটোশুটে জেন্ডায়া বিশ্বখ্যাত ব্র্যান্ড লুই ভিতোঁর সংগ্রহের একটি পোশাক বেছে নেন। এই পোশাকটি মূলত একটি লম্বা টিউনিক হিসেবে প্যান্টের সঙ্গে প্রদর্শিত হয়েছিল। তবে জেন্ডায়া এবং তার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ সেই প্রথাগত ধারণা ভেঙে দিয়েছেন। তারা টিউনিকটিকে মাইক্রো মিনিড্রেস হিসেবে উপস্থাপন করেছেন, যা জেন্ডায়ার অ্যাথলেটিক লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রকাশিত ছবিতে জেন্ডায়ার পরিহিত পোশাকটির প
হলিউডের লাল গালিচা থেকে ম্যাগাজিনের প্রচ্ছদ,জেন্ডায়া মানেই যেন নতুন কোনো বিপ্লব, নতুন কোনো ব্যাকরণ। সিনেমার পর্দায় প্রতিটি ফ্রেমে নিজেকে ভেঙে চুরমার করে আবার নতুন করে গড়ার যে অসাধ্য সাধন তিনি করে চলেন, তার কোনো সমান্তরাল উদাহরণ এই মুহূর্তে হলিউডে মেলা ভার। এবার আন্তর্জাতিক ফ্যাশন আইকন হিসেবে নিজের সিংহাসনটি আরও একবার পোক্ত করলেন এই লাস্যময়ী অভিনেত্রী। সম্প্রতি বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর জন্য করা তার একটি ফটোশুট এখন নেটদুনিয়ায় ঝড় তুলেছে। সাহসী ভঙ্গি আর সৃজনশীলতার পরিচয় দিয়ে জেন্ডায়া যেন আরও একবার মনে করিয়ে দিলেন ফ্যাশনের দুনিয়ায় রাজত্বটা আসলে তার।
ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’ এর এবারের ফটোশুটে জেন্ডায়া বিশ্বখ্যাত ব্র্যান্ড লুই ভিতোঁর সংগ্রহের একটি পোশাক বেছে নেন। এই পোশাকটি মূলত একটি লম্বা টিউনিক হিসেবে প্যান্টের সঙ্গে প্রদর্শিত হয়েছিল। তবে জেন্ডায়া এবং তার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল’ রোচ সেই প্রথাগত ধারণা ভেঙে দিয়েছেন।
তারা টিউনিকটিকে মাইক্রো মিনিড্রেস হিসেবে উপস্থাপন করেছেন, যা জেন্ডায়ার অ্যাথলেটিক লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
প্রকাশিত ছবিতে জেন্ডায়ার পরিহিত পোশাকটির প্রতিটি ভাঁজে ছিল আভিজাত্য আর কারুকার্যের ছোঁয়া। এতে ব্যবহার করা হয়েছে ফিরোজা সবুজ রঙের ঘন ঝালর, যা অনেকটা গহীন অরণ্য বা সবুজ ঘাসের আস্তরণের মতো দেখায়।
পোশাকের নিচের অংশে সবুজের আভা ধীরে ধীরে ফিকে হয়ে গোলাপি ও সাদা ফুলের নকশায় মিলেমিশে একাকার হয়ে গেছে। কাপড়ের ওপর যেন এক টুকরো প্রাকৃতিক ভূদৃশ্যের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
তার চুলগুলো ছোট বব কাটে ঢেউ খেলানো স্টাইলে সাজানো হয়েছিল, যা ঝালর দেওয়া পোশাকটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। মেকআপে ছিল শৈল্পিক ছোঁয়া চোখে নীল রঙের শিমারি আইশ্যাডোর সঙ্গে ঠোঁটে গাঢ় বারগান্ডি লাল লিপস্টিক। গালে গোলাপি ব্লাশ তাকে যেন নিখুঁত এক পোরসেলিন ডলে পরিণত করেছিল।
এদিকে বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের এই গ্রীক মহাকাব্যে জেনডায়াকে দেখা যাবে জ্ঞানের দেবী ‘অ্যাথেনা’র চরিত্রে। ম্যাট ডেমন ও টম হল্যান্ডের মতো তারকাদের সঙ্গে চলতি বছরের ১৭ জুলাইতে বড় পর্দায় ফিরবেন তিনি। এছাড়া মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে আবারো ‘এমজে’চরিত্রে দেখা যাবে তাকে এবং বছরের শেষ দিকে ডুন: পার্ট থ্রি সিনেমায় মরুভূমির যোদ্ধা ‘চ্যানি’ হিসেবে নিজের সাহসিকতার গল্প পূর্ণতা দেবেন জেনডায়া।
What's Your Reaction?