ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স: জবি শিক্ষক সমিতি
ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রইছ উদ্দিন। তিনি জানান, বিগত ফ্যাসিস্ট আমলে নীল দলের যাদের দ্বারাই আমাদের শিক্ষার্থীদের অধিকার হরণ হয়েছে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচ তলায় শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন পরবর্তী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা ও সার্বিক রূপরেখা তুলে ধরা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন পরবর্তী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আশা ও পরবর্তী করণীয় বিষয়ে অধ্যাপক রইছ জানান, দীর্ঘ ১৭ বছেরর ফ্যাসিবাদের অবসানের পর শান্তিপূর্ণ রক্তপাতহীন নির্বাচনে টু থার্ড মেজরিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠনের দ্বারপ্রান্তে। এই বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠা করেছেন, আমরা আশা করি তার দর্শনেই সরকার গঠিত হবে। রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে মহানবীর( সা.) ন্যায়পরায়ণতা। সেই ন্যায়পরায়ণতা জগন্
ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রইছ উদ্দিন। তিনি জানান, বিগত ফ্যাসিস্ট আমলে নীল দলের যাদের দ্বারাই আমাদের শিক্ষার্থীদের অধিকার হরণ হয়েছে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থান নিয়েছি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচ তলায় শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন পরবর্তী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা ও সার্বিক রূপরেখা তুলে ধরা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন পরবর্তী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আশা ও পরবর্তী করণীয় বিষয়ে অধ্যাপক রইছ জানান, দীর্ঘ ১৭ বছেরর ফ্যাসিবাদের অবসানের পর শান্তিপূর্ণ রক্তপাতহীন নির্বাচনে টু থার্ড মেজরিটি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠনের দ্বারপ্রান্তে। এই বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠা করেছেন, আমরা আশা করি তার দর্শনেই সরকার গঠিত হবে। রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে মহানবীর( সা.) ন্যায়পরায়ণতা। সেই ন্যায়পরায়ণতা জগন্নাথের আনাচে-কানাচে ছড়িয়ে দেবেন শিক্ষকরা। আমাদের ডেভেলপমেন্টের জায়গা হবে শিক্ষা ও গবেষণা। বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। বিএনপির কোনো কর্মসূচি বাস্তবায়ন করা আমাদের কাজ নয়।
ফ্যাসিবাদী আমলে শিক্ষকদের অপরাধ ও বিচার প্রসঙ্গে অধ্যাপক রইছ বলেন, অপরাধের বিচার না করলে বিচারহীনতার সংস্কৃতি পরবর্তীতে আমাকে অপরাধী করে তুলতে পারে। তাই ফ্যাসিবাদী শিক্ষকদের প্রতি জিরো টলারেন্স নীতি নোবো আমরা। এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ফ্যাসিস্ট আমলে জবি শিক্ষকদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, বিগত আমলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা অনেক শিক্ষার্থীরা নিঃগৃহীত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৩ আগস্ট তারিখে যারা গণভবনে গিয়েছিল, হাসিনাকে আশ্বাস দিয়েছিল প্রত্যকেটা হত্যাকাণ্ডে সেই শিক্ষকরা জড়িত। ৪ আগস্ট তারিখে যারা এখানে (বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে) দাঁড়িয়েছিল, তাদের প্রত্যকের ছবি ও ভিডিও ফুটেজ আছে। আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসাশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন পরবর্তী শিক্ষক সমিতি ও ইউট্যাবের শিক্ষকরা মিলে উপাচার্য মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
এ সময় জবির রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক এবং ইউট্যাবের অন্যা সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
টিএইচকিউ/এএমএ
What's Your Reaction?