ফ্রাঙ্কফুর্টের মাবিন মসজিদে মাসব্যাপী ইফতার ও কোরআন প্রতিযোগিতা

রহমত, বরকত ও মাগফিরাতের মহিমান্বিত মাস মাহে রমজান শেষের পথে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান মাবিন মসজিদে পুরো মাসজুড়ে প্রতিদিন ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিনের ইফতারে অসংখ্য ধর্মপ্রাণ রোজাদার অংশগ্রহণ করেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিনের ইফতার কর্মসূচি পরিচালিত হয়েছে। ইফতার কর্মসূচির পাশাপাশি শিশু-কিশোরদের জন্য কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয় মাবিন বাংলা সেন্টারের উদ্যোগে। অসংখ্য শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাবিন বাংলা সেন্টারের পরিচালক ড. আবুল আমানুল্লাহ, ‘সেভেন ডেজ’-এর স্বত্বাধিকারী কামাল ভূঁইয়া, সাংবাদিক হাবিবুল্লাহ আল বাহার, কমিউনিটি ব্যক্তিত্ব খালেদ মাহমুদ, হাদি খন্দকার, খতিব সাইফুল ইসলাম, মিজানুর রহমানসহ অনেকে। কুরআন নাজিলের মাসে মাবিন বাংলা সেন্টারের এমন মহতী উদ্যোগকে আগত অতিথি ও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এর মাধ্যমে ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা শিশু-কিশোররা ইসলামি সংস্কৃতির প্রতি আরও আকৃষ্ট হ

ফ্রাঙ্কফুর্টের মাবিন মসজিদে মাসব্যাপী ইফতার ও কোরআন প্রতিযোগিতা

রহমত, বরকত ও মাগফিরাতের মহিমান্বিত মাস মাহে রমজান শেষের পথে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান মাবিন মসজিদে পুরো মাসজুড়ে প্রতিদিন ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিদিনের ইফতারে অসংখ্য ধর্মপ্রাণ রোজাদার অংশগ্রহণ করেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিনের ইফতার কর্মসূচি পরিচালিত হয়েছে।

ইফতার কর্মসূচির পাশাপাশি শিশু-কিশোরদের জন্য কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয় মাবিন বাংলা সেন্টারের উদ্যোগে। অসংখ্য শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাবিন বাংলা সেন্টারের পরিচালক ড. আবুল আমানুল্লাহ, ‘সেভেন ডেজ’-এর স্বত্বাধিকারী কামাল ভূঁইয়া, সাংবাদিক হাবিবুল্লাহ আল বাহার, কমিউনিটি ব্যক্তিত্ব খালেদ মাহমুদ, হাদি খন্দকার, খতিব সাইফুল ইসলাম, মিজানুর রহমানসহ অনেকে।

jagonews24

কুরআন নাজিলের মাসে মাবিন বাংলা সেন্টারের এমন মহতী উদ্যোগকে আগত অতিথি ও অংশগ্রহণকারী শিশু-কিশোরদের অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, এর মাধ্যমে ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা শিশু-কিশোররা ইসলামি সংস্কৃতির প্রতি আরও আকৃষ্ট হবে।

শুক্রবার জার্মানিতে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ফ্রাঙ্কফুর্ট শহরের তিনটি স্থানে প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মাবিন মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা ৩০ মিনিটে জার্মান খুতবা হবে। বাংলা খুতবাসহ দ্বিতীয় ও তৃতীয় জামাত যথাক্রমে সকাল সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, শহরের সেন্ট্রাল ট্রেন স্টেশনসংলগ্ন মিউনশেনার স্ট্রাসেতে একটি স্থায়ী মসজিদ ক্রয়ের চেষ্টা চলমান রয়েছে। সেখানে সকাল ৭টায় জার্মান এবং সকাল সাড়ে ৮টায় বাংলা খুতবাসহ দুটি জামাত অনুষ্ঠিত হবে।

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সালবাউ বর্নহাইম অডিটোরিয়ামে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পার্শ্ববর্তী অফেনবাখ শহরে আইনহাইট ডেস ইসলাম মসজিদে প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়।

এ ছাড়া রাজধানী বার্লিনসহ জার্মানির সব বড় শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হবে।

এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow