ফ্রান্সকে হারাতে চাইলে ‘নিখুঁত’ হতে হবে, বললেন ইয়োকেরেস

বিশ্বকাপের শেষ ৩২-এ অন্যতম কঠিন পরীক্ষার সামনে সুইডেন। রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সীমাবদ্ধতার কথাই স্বীকার করলেন দলটির তারকা ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেস। তার মতে, এত শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হলে রক্ষণে প্রায় নিখুঁত ফুটবল খেলতে হবে। মঙ্গলবার নিউ জার্সিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে ডালাসে দলের অনুশীলন ক্যাম্পে ইয়োকেরেস বলেন, ‘আমাদের সেরাটা খেলতে হবে। রক্ষণভাগকে প্রায় নিখুঁত হতে হবে। একই সঙ্গে যে সুযোগগুলো পাব, সেগুলোও কাজে লাগাতে হবে।’ বিশ্বকাপে সুইডেনের পথচলা ছিল বেশ উত্থান-পতনের। তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শুরু করলেও পরের ম্যাচে একই ব্যবধানে নেদারল্যান্ডসের কাছে হারে তারা। শেষ ম্যাচে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করে গ্রাহাম পটারের দল। অন্যদিকে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে দাপটের সঙ্গে শেষ ৩২-এ উঠেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে ইতোমধ্যেই চারটি করে গোল করেছেন, যা তাদের আক্রমণভাগের ভয়ংকর রূপই তুলে ধরছে। তবু আত্মবিশ্বাস হারাচ্ছেন না ইয়োকেরেস, ‘আমাদের আত্মবিশ্বাস আছে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বকাপে আমরা দেখেছি,

ফ্রান্সকে হারাতে চাইলে ‘নিখুঁত’ হতে হবে, বললেন ইয়োকেরেস

বিশ্বকাপের শেষ ৩২-এ অন্যতম কঠিন পরীক্ষার সামনে সুইডেন। রানার্সআপ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের সীমাবদ্ধতার কথাই স্বীকার করলেন দলটির তারকা ফরোয়ার্ড ভিক্টর ইয়োকেরেস। তার মতে, এত শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হলে রক্ষণে প্রায় নিখুঁত ফুটবল খেলতে হবে।

মঙ্গলবার নিউ জার্সিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে ডালাসে দলের অনুশীলন ক্যাম্পে ইয়োকেরেস বলেন, ‘আমাদের সেরাটা খেলতে হবে। রক্ষণভাগকে প্রায় নিখুঁত হতে হবে। একই সঙ্গে যে সুযোগগুলো পাব, সেগুলোও কাজে লাগাতে হবে।’

বিশ্বকাপে সুইডেনের পথচলা ছিল বেশ উত্থান-পতনের। তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শুরু করলেও পরের ম্যাচে একই ব্যবধানে নেদারল্যান্ডসের কাছে হারে তারা। শেষ ম্যাচে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করে গ্রাহাম পটারের দল।

অন্যদিকে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে দাপটের সঙ্গে শেষ ৩২-এ উঠেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে ইতোমধ্যেই চারটি করে গোল করেছেন, যা তাদের আক্রমণভাগের ভয়ংকর রূপই তুলে ধরছে।

তবু আত্মবিশ্বাস হারাচ্ছেন না ইয়োকেরেস, ‘আমাদের আত্মবিশ্বাস আছে। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বকাপে আমরা দেখেছি, আন্ডারডগ হয়েও অনেক দল বড় বড় ম্যাচ জিতেছে। হয়তো আমরা ফেভারিট নই, কিন্তু নিজেদের সামর্থ্যে আমাদের বিশ্বাস আছে।’

এই ম্যাচে আর্সেনাল সতীর্থ উইলিয়াম সালিবার বিপক্ষে খেলবেন ইয়োকেরেস। পরিচিত একজন ডিফেন্ডারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন জানিয়ে তিনি বলেন, ‘ওর সঙ্গে দেখা হবে এবং ওর বিপক্ষে খেলবো এটা ভেবেই ভালো লাগছে। ম্যাচটা উপভোগ্য হবে।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow