ফ্রান্সে প্রথমবার ইবোলা শনাক্ত

আফ্রিকার পর এবার ফ্রান্সে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত হয়েছে। বুধবার দেশটি ইবোলা শনাক্তের বিষয়টি ঘোষণা করেছে। আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক। তিনি সম্প্রতি গণপ্রজান্ত্রী কঙ্গো থেকে ফিরেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে মন্ত্রণালয় নির্দিষ্ট করে জানায় যে, আক্রান্ত ব্যক্তি ফ্রান্সের মূল ভূখণ্ডে শনাক্ত হয়েছেন। ইবোলা একটি মারাত্মক এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা প্রথম ১৯৭৬ সালে বর্তমানে ডিআরসি নামে পরিচিত অঞ্চলের ইবোলা নদীর কাছে শনাক্ত হয়। ধারণা করা হয়, ভাইরাসটি মূলত বন্য প্রাণী, বিশেষ করে বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়ায়। রক্ত, বমি, বীর্যসহ শরীরের বিভিন্ন তরল বা দূষিত সামগ্রী যেমন বিছানার চাদর ও কাপড়ের সরাসরি সংস্পর্শে এ রোগ ছড়ায়। উপসর্গ দেখা দেওয়ার পর আক্রান্ত ব্যক্তি অন্যদের সংক্রমিত করতে পারেন। এর উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, বমি, ডায়রিয়া, তীব্র দুর্বলতা, পেশিতে ব্যথা এবং গুরুতর ক্ষেত্রে শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ। ভাইরাসটির সুপ্তিকাল দুই থেকে ২১ দিন

ফ্রান্সে প্রথমবার ইবোলা শনাক্ত

আফ্রিকার পর এবার ফ্রান্সে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত হয়েছে। বুধবার দেশটি ইবোলা শনাক্তের বিষয়টি ঘোষণা করেছে। আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক। তিনি সম্প্রতি গণপ্রজান্ত্রী কঙ্গো থেকে ফিরেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে মন্ত্রণালয় নির্দিষ্ট করে জানায় যে, আক্রান্ত ব্যক্তি ফ্রান্সের মূল ভূখণ্ডে শনাক্ত হয়েছেন।

ইবোলা একটি মারাত্মক এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা প্রথম ১৯৭৬ সালে বর্তমানে ডিআরসি নামে পরিচিত অঞ্চলের ইবোলা নদীর কাছে শনাক্ত হয়। ধারণা করা হয়, ভাইরাসটি মূলত বন্য প্রাণী, বিশেষ করে বাদুড় থেকে মানুষের মধ্যে ছড়ায়।

রক্ত, বমি, বীর্যসহ শরীরের বিভিন্ন তরল বা দূষিত সামগ্রী যেমন বিছানার চাদর ও কাপড়ের সরাসরি সংস্পর্শে এ রোগ ছড়ায়। উপসর্গ দেখা দেওয়ার পর আক্রান্ত ব্যক্তি অন্যদের সংক্রমিত করতে পারেন। এর উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, বমি, ডায়রিয়া, তীব্র দুর্বলতা, পেশিতে ব্যথা এবং গুরুতর ক্ষেত্রে শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ। ভাইরাসটির সুপ্তিকাল দুই থেকে ২১ দিন পর্যন্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি কঙ্গো ও প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ডিআরসির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে ইবোলার বিরল বান্ডিবুগিও ধরন শনাক্ত হয়েছে। এই ধরনের জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাদুর্ভাব পুরো অঞ্চলের জন্য উচ্চ ঝুঁকি তৈরি করেছে, কারণ এরই মধ্যে উগান্ডায় সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট রোগী কঙ্গোর রাজধানী কিনশাসাতেও পৌঁছেছে। তবে ডব্লিউএইচও এটিকে মহামারি ঘোষণা থেকে বিরত থেকেছে। সংস্থাটি বলেছে, প্রয়োজনীয় মানদণ্ড পূরণ না হওয়ায় এটি মহামারি হিসেবে ঘোষণা করা হয়নি। একই সঙ্গে জাতিসংঘের এই সংস্থা দেশগুলোকে সীমান্ত বন্ধ বা বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ না করার পরামর্শ দিয়েছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow