ফ্রিজে মাংস রাখার আগে জেনে নিন নিয়ম
ঈদুল আজহায় কোরবানির মাংসের পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দেওয়া মাংসও একসঙ্গে সংরক্ষণ করতে হয়। অনেক সময় অতিরিক্ত মাংস ফ্রিজে রাখার কারণে সঠিকভাবে ঠান্ডা না হওয়া, দুর্গন্ধ তৈরি হওয়া কিংবা স্বাদ নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই মাংস দীর্ঘদিন ভালো রাখতে সংরক্ষণের সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি। গরম মাংস সরাসরি ফ্রিজে রাখবেন না কাটা মাংস সঙ্গে সঙ্গে ফ্রিজারে ঢুকিয়ে দিলে ভেতরে তাপ থেকে যায়। এতে সঠিকভাবে জমাট বাঁধতে সময় লাগে। তাই আগে স্বাভাবিক তাপমাত্রায় কিছুটা ঠান্ডা হতে দিন, তারপর সংরক্ষণ করুন। পানি দিয়ে ধোয়া এড়িয়ে চলুন মাংস ধুয়ে ফ্রিজে রাখলে এর স্বাভাবিক স্বাদ ও টেক্সচার নষ্ট হতে পারে। বরং পরিষ্কার টিস্যু বা কাপড় দিয়ে অতিরিক্ত রক্ত ও পানি মুছে নিয়ে প্যাকেট করুন। প্রয়োজন অনুযায়ী ভাগ করে রাখুন সব মাংস একসঙ্গে বড় প্যাকেটে না রেখে ছোট ছোট ভাগে আলাদা করে রাখুন। এতে প্রয়োজনমতো বের করা সহজ হবে এবং পুরো মাংস বারবার গলাতে হবে না। সংরক্ষণের তারিখ লিখে রাখুন প্রতিটি প্যাকেটের ওপর সংরক্ষণের দিন-তারিখ লিখে রাখলে কোনটি আগে ব্যবহার করতে হবে তা বুঝতে সুবিধা হবে। সাধারণভাবে গরু বা খাসির মাংস ৪-৬ মাস
ঈদুল আজহায় কোরবানির মাংসের পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দেওয়া মাংসও একসঙ্গে সংরক্ষণ করতে হয়। অনেক সময় অতিরিক্ত মাংস ফ্রিজে রাখার কারণে সঠিকভাবে ঠান্ডা না হওয়া, দুর্গন্ধ তৈরি হওয়া কিংবা স্বাদ নষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই মাংস দীর্ঘদিন ভালো রাখতে সংরক্ষণের সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।
গরম মাংস সরাসরি ফ্রিজে রাখবেন না
কাটা মাংস সঙ্গে সঙ্গে ফ্রিজারে ঢুকিয়ে দিলে ভেতরে তাপ থেকে যায়। এতে সঠিকভাবে জমাট বাঁধতে সময় লাগে। তাই আগে স্বাভাবিক তাপমাত্রায় কিছুটা ঠান্ডা হতে দিন, তারপর সংরক্ষণ করুন।
পানি দিয়ে ধোয়া এড়িয়ে চলুন
মাংস ধুয়ে ফ্রিজে রাখলে এর স্বাভাবিক স্বাদ ও টেক্সচার নষ্ট হতে পারে। বরং পরিষ্কার টিস্যু বা কাপড় দিয়ে অতিরিক্ত রক্ত ও পানি মুছে নিয়ে প্যাকেট করুন।
প্রয়োজন অনুযায়ী ভাগ করে রাখুন
সব মাংস একসঙ্গে বড় প্যাকেটে না রেখে ছোট ছোট ভাগে আলাদা করে রাখুন। এতে প্রয়োজনমতো বের করা সহজ হবে এবং পুরো মাংস বারবার গলাতে হবে না।
সংরক্ষণের তারিখ লিখে রাখুন
প্রতিটি প্যাকেটের ওপর সংরক্ষণের দিন-তারিখ লিখে রাখলে কোনটি আগে ব্যবহার করতে হবে তা বুঝতে সুবিধা হবে। সাধারণভাবে গরু বা খাসির মাংস ৪-৬ মাস পর্যন্ত ভালো থাকে।
আরও পড়ুন:
- ঘরেই শান দিতে পারেন দা-বটি-ছুরি
- ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করবেন যেভাবে
- রান্নাঘরে আগুনের ঝুঁকি বাড়ায় যেসব সাধারণ জিনিস
ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন
ফ্রিজারের তাপমাত্রা খুব বেশি ওঠানামা করলে মাংসের গুণগত মান কমে যেতে পারে। তাই যথাযথ ঠান্ডা নিশ্চিত করুন, যাতে বরফের অতিরিক্ত স্তর না জমে।
এয়ারটাইট প্যাকেজ ব্যবহার করুন
ফ্রিজার-উপযোগী ব্যাগ বা বক্স ব্যবহার করুন। প্যাকেটের ভেতরের বাতাস বের করে ভালোভাবে সিল করে রাখলে ফ্রিজার বার্ন হওয়ার আশঙ্কা কমে যায়।
প্যাকেট সমানভাবে বিছিয়ে রাখুন
মাংসের প্যাকেট খাড়া করে না রেখে সমানভাবে শুইয়ে রাখলে জায়গা কম লাগে এবং ঠান্ডাও দ্রুত পৌঁছে যায়। প্রয়োজনে প্যাকেটের মাঝে কাগজ ব্যবহার করতে পারেন, এতে আলাদা করা সহজ হবে।
অকারণে ফ্রিজ খোলা কমান
বারবার ফ্রিজ খোলা হলে ভেতরের তাপমাত্রা পরিবর্তিত হয়, যা মাংসের মান নষ্ট করতে পারে। তাই দরজা প্রয়োজন ছাড়া খোলা থেকে বিরত থাকুন এবং ঠিকভাবে বন্ধ হচ্ছে কিনা নিশ্চিত করুন।
জেএস/
What's Your Reaction?