বংশালে দোকানে অগ্নিকাণ্ডে তিন বিক্রয়কর্মী দগ্ধ
রাজধানীর বংশাল থানাধীন টেকেরহাট লেনে পাওয়ার টুল স্কেলের একটি দোকানে আগুন লাগার ঘটনায় তিন বিক্রয়কর্মী দগ্ধ হয়েছেন। তারা হলেন- দোকান কর্মচারী মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া দোকানের ম্যানেজার রাফিন জানান, দোকানের ভেতরে বিদ্যুতের সুইচ দেওয়ার সময় আগুন ধরে তিনজন সেলসম্যান দগ্ধ হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দুপুরের দিকে বংশাল এলাকা থেকে তিন যুবককে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। রকির শরীরের ২৩ শতাংশ, ইফাতের ২৫ শতাংশ দগ্ধ ও মিরাজের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনকে ভর্তি দেওয়া হয়েছে, মিরাজকে অবজারভেশনে রাখা হয়েছে। কাজী আল-আমিন/এমকেআর
রাজধানীর বংশাল থানাধীন টেকেরহাট লেনে পাওয়ার টুল স্কেলের একটি দোকানে আগুন লাগার ঘটনায় তিন বিক্রয়কর্মী দগ্ধ হয়েছেন। তারা হলেন- দোকান কর্মচারী মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া দোকানের ম্যানেজার রাফিন জানান, দোকানের ভেতরে বিদ্যুতের সুইচ দেওয়ার সময় আগুন ধরে তিনজন সেলসম্যান দগ্ধ হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দুপুরের দিকে বংশাল এলাকা থেকে তিন যুবককে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। রকির শরীরের ২৩ শতাংশ, ইফাতের ২৫ শতাংশ দগ্ধ ও মিরাজের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনকে ভর্তি দেওয়া হয়েছে, মিরাজকে অবজারভেশনে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর
What's Your Reaction?