বইমেলায় রিফাতের নতুন বই ‘দ্য গ্যাম্বিট’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ থ্রিলার লেখক মাহফুজুল হক রিফাতের নতুন বই ‘দ্য গ্যাম্বিট’। বইটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। প্রকাশ করেছে স্বরবিন্দু প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন ফারহান শিব্বির। বইটির মুদ্রিত মূল্য ৩৬০ টাকা। পাঠকেরা বইটি যে কোনো অনলাইন শপ, রকমারিসহ স্বরবিন্দু প্রকাশনের ৪৪১ নম্বর স্টল থেকে সংগ্রহ করতে পারবেন। এর আগে লেখকের আরেকটি কিশোর থ্রিলার ‘লিথাল’ প্রকাশিত হয়েছিল। যা পাঠকমহলে ভালো সাড়া ফেলেছিল। আরও পড়ুনবইমেলায় রকিবুল আমিনের ‘ভয়ংকর বান্ধবী’  নতুন বই সম্পর্কে লেখক মাহফুজুল হক রিফাত বলেন, ‘‘দ্য গ্যাম্বিট’ মূলত এক ধরনের এক্সপেরিমেন্ট। ব্যক্তিগত জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতাও গল্পের ভেতরে তুলে ধরার চেষ্টা করেছি। গল্পে প্রেম, প্রতারণা, সাসপেন্স এবং টুইস্টের সমন্বয় আছে। পাশাপাশি সিরিয়াল কিলার প্রসঙ্গ থাকায় খুনের ঘটনাগুলোর কিছু বীভৎস বর্ণনাও এসেছে।’ তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই গল্প অবলম্বনে আন্তর্জাতিক মানের সিনেমা বা সিরিজ নির্মিত হতে পারে। কারণ প্রতিবেশী দেশের মালায়ালাম বা তেলেগু চলচ্চিত্র শিল্পে এ ধরনের গল্প নিয়ে অনেক কাজ হচ্ছে এবং দর্শকদের কাছেও সেগুলো ব্য

বইমেলায় রিফাতের নতুন বই ‘দ্য গ্যাম্বিট’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ থ্রিলার লেখক মাহফুজুল হক রিফাতের নতুন বই ‘দ্য গ্যাম্বিট’। বইটি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। প্রকাশ করেছে স্বরবিন্দু প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন ফারহান শিব্বির।

বইটির মুদ্রিত মূল্য ৩৬০ টাকা। পাঠকেরা বইটি যে কোনো অনলাইন শপ, রকমারিসহ স্বরবিন্দু প্রকাশনের ৪৪১ নম্বর স্টল থেকে সংগ্রহ করতে পারবেন। এর আগে লেখকের আরেকটি কিশোর থ্রিলার ‘লিথাল’ প্রকাশিত হয়েছিল। যা পাঠকমহলে ভালো সাড়া ফেলেছিল।

নতুন বই সম্পর্কে লেখক মাহফুজুল হক রিফাত বলেন, ‘‘দ্য গ্যাম্বিট’ মূলত এক ধরনের এক্সপেরিমেন্ট। ব্যক্তিগত জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতাও গল্পের ভেতরে তুলে ধরার চেষ্টা করেছি। গল্পে প্রেম, প্রতারণা, সাসপেন্স এবং টুইস্টের সমন্বয় আছে। পাশাপাশি সিরিয়াল কিলার প্রসঙ্গ থাকায় খুনের ঘটনাগুলোর কিছু বীভৎস বর্ণনাও এসেছে।’

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই গল্প অবলম্বনে আন্তর্জাতিক মানের সিনেমা বা সিরিজ নির্মিত হতে পারে। কারণ প্রতিবেশী দেশের মালায়ালাম বা তেলেগু চলচ্চিত্র শিল্পে এ ধরনের গল্প নিয়ে অনেক কাজ হচ্ছে এবং দর্শকদের কাছেও সেগুলো ব্যাপক প্রশংসা পাচ্ছে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow