বইমেলা ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গত ২৭ এপ্রিল পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে আসন্ন বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৬ সুষ্ঠু ও সুচারুভাবে আয়োজনের লক্ষ্যে সংগঠনের সাধারণ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় বইমেলার প্রস্তুতির বিভিন্ন দিক তথা - হল, স্টেজ ডেকর পরিকল্পনা, সম্ভাব্য অতিথিদের তালিকা, ব্যয় নির্বাহের জন্য অর্থসংগ্রহের বিভিন্ন উপায় তুলে ধরেন এবং এ-সংক্রান্ত একটি অফিসিয়াল প্রস্পেক্টাস উন্মোচন। পাশাপাশি সম্ভাব্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও সাম্যক ধারণা প্রদান করেন। সভায় অন্যান্য আলোচনার মাধ্যে ছিল- * সদস্যদের সুবিধা (Members’ Benefit) * বইমেলা উপ-কমিটি গঠন (Book Fair Sub-Committee Setup) * তহবিল সংগ্রহ (Fundraising) * বইমেলা অনুদান (Book Fair Contribution) এবং * অন্যান্য বিষয় (AOB) আসন্ন বইমেলাকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক শক্তিশালী উপ-কমিটির প্রস্তাব উপস্থাপন করা হয়। সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সংক্ষিপ্তকরণের
গত ২৭ এপ্রিল পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে আসন্ন বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৬ সুষ্ঠু ও সুচারুভাবে আয়োজনের লক্ষ্যে সংগঠনের সাধারণ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় বইমেলার প্রস্তুতির বিভিন্ন দিক তথা - হল, স্টেজ ডেকর পরিকল্পনা, সম্ভাব্য অতিথিদের তালিকা, ব্যয় নির্বাহের জন্য অর্থসংগ্রহের বিভিন্ন উপায় তুলে ধরেন এবং এ-সংক্রান্ত একটি অফিসিয়াল প্রস্পেক্টাস উন্মোচন। পাশাপাশি সম্ভাব্য অনুষ্ঠানগুলো সম্পর্কেও সাম্যক ধারণা প্রদান করেন।
সভায় অন্যান্য আলোচনার মাধ্যে ছিল-
* সদস্যদের সুবিধা (Members’ Benefit)
* বইমেলা উপ-কমিটি গঠন (Book Fair Sub-Committee Setup)
* তহবিল সংগ্রহ (Fundraising)
* বইমেলা অনুদান (Book Fair Contribution) এবং
* অন্যান্য বিষয় (AOB)
আসন্ন বইমেলাকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে একাধিক শক্তিশালী উপ-কমিটির প্রস্তাব উপস্থাপন করা হয়। সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সংক্ষিপ্তকরণের মাধ্যমে উপ-কমিটিগুলো অনুমোদিত হয়।
তাছাড়া বিলেতের আবৃত্তিশিল্পীদের পরিবেশনায় বিলেতের কবিদের কবিতা আবৃত্তি জন্য লটারির মাধ্যমে ১০ জন কবিকে সভায় মনোনীত করা হয়।
সভা শেষে এবারের বইমেলার থিম সং-এর রেকর্ডিংও বাজিয়ে শোনানো হয়।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ তাদের মূল্যবান মতামত, পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, ইমরান আহমদ চৌধুরী বিইএম, ফারুক আহমদ, আতাউর রহমান মিলাদ, রোকসানা হাসি সোনিয়া, রহমত আলী, এম মোসাইদ খান, আসমা মতিন, মোহাম্মদ মুহিদ, আজিজুল আম্বিয়া, মতিয়ার রহমান, চৌধুরী শামসুদ্দিন, মীর মাহবুবুল আলম, শাহীন রসিদ, রুমান আহমদ, উদয় শংকর দুর্জয় এবং মোহাম্মদ ইকবাল প্রমুখ।
What's Your Reaction?