বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর ২’, বিশ্বব্যাপী কত আয় করেছে সিনেমাটি?

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’বক্স অফিসে এখনো অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে। একাধিক নতুন ছবি মুক্তি পেলেও আদিত্য ধর পরিচালিত এ সিনেমার দাপট কমার কোনো লক্ষণ নেই। গত কয়েক দিনে আয়ের ওঠানামা থাকলেও মঙ্গলবার আবারও ঘুরে দাঁড়ায় সিনেমাটি। বুধবার অবশ্য কিছুটা কমে যায় দৈনিক আয়। ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ‘ধুরন্ধর ২’ ভারতে ১ দশমিক ৭০ কোটি রুপি নেট আয় করেছে। এতে সিনেমাটির মোট ভারতীয় গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৩৪১.৯০ কোটি রুপি। নেট আয় হয়েছে ১,১২১.০৯ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি এরই মধ্যে ১,৭৬৩.৯০ কোটি রুপির ব্যবসা করেছে। বুধবার ভারতে সিনেমাটির নেট আয় ছিল ১.৩৭ কোটি রুপি। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বে দেখা গিয়েছিল জসকিরত ওরফে জস্সি নামের এক ভারতীয় গুপ্তচরের গল্প, যিনি পাকিস্তানের লিয়ারিতে গিয়ে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১,৩০০ কোটি রুপির ব্যবসা করেছিল এবং গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়। দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর ২’সিনেমায় জসকিরতের আরও গভীর যাত্রা দেখানো হয়েছে- কীভাবে সে একজন দক্ষ গুপ্তচরে পরিণত হ

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর ২’, বিশ্বব্যাপী কত আয় করেছে সিনেমাটি?

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’বক্স অফিসে এখনো অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে। একাধিক নতুন ছবি মুক্তি পেলেও আদিত্য ধর পরিচালিত এ সিনেমার দাপট কমার কোনো লক্ষণ নেই। গত কয়েক দিনে আয়ের ওঠানামা থাকলেও মঙ্গলবার আবারও ঘুরে দাঁড়ায় সিনেমাটি। বুধবার অবশ্য কিছুটা কমে যায় দৈনিক আয়।

ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার ‘ধুরন্ধর ২’ ভারতে ১ দশমিক ৭০ কোটি রুপি নেট আয় করেছে। এতে সিনেমাটির মোট ভারতীয় গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১,৩৪১.৯০ কোটি রুপি। নেট আয় হয়েছে ১,১২১.০৯ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি এরই মধ্যে ১,৭৬৩.৯০ কোটি রুপির ব্যবসা করেছে। বুধবার ভারতে সিনেমাটির নেট আয় ছিল ১.৩৭ কোটি রুপি।

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বে দেখা গিয়েছিল জসকিরত ওরফে জস্সি নামের এক ভারতীয় গুপ্তচরের গল্প, যিনি পাকিস্তানের লিয়ারিতে গিয়ে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১,৩০০ কোটি রুপির ব্যবসা করেছিল এবং গত বছরের ডিসেম্বরে মুক্তি পায়।

দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর ২’সিনেমায় জসকিরতের আরও গভীর যাত্রা দেখানো হয়েছে- কীভাবে সে একজন দক্ষ গুপ্তচরে পরিণত হয় এবং পাকিস্তানের অভ্যন্তরে থাকা সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করে দেয়। সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি রয়েছেন আর সাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, দানিশ পান্ডোর, রাকেশ বেদী এবং সারা অর্জুন।

তবে দ্বিতীয় পর্বে অনুপস্থিত রয়েছেন অক্ষয় খান্না। প্রথম সিনেমাতে রেহমান ডাকাত চরিত্রে তার উপস্থিতি এবং লুক নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, যা এই পর্বে না থাকায় কিছুটা খালি লাগছে দর্শকদের কাছে।

ওটিটি প্ল্যাটফর্মেও সিনেমাটির চাহিদা রয়েছে ব্যাপক। প্রথম পর্বটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল, আর ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ স্ট্রিম হবে জিও হটস্টারে। জানা গেছে, সিনেমাটির ওটিটি স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ১৫০-১৫৫ কোটি রুপিতে এবং এটি মে বা জুন মাসে মুক্তি পেতে পারে।

বিশ্ববাজারেও নতুন রেকর্ড গড়েছে রণবীর সিংয়ের এই ছবি। যুক্তরাজ্যে সর্বাধিক আয় করা ভারতীয় ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর ২’, যা পিছনে ফেলেছে ‘পাঠান’ সিনেমাকে। ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শের তথ্য অনুযায়ী, সিনেমাটি যুক্তরাজ্যে ৪.৩৮৮ মিলিয়ন ডলার আয় করেছে, যেখানে ‘পাঠান’র আয় ছিল ৪.৩৮০ মিলিয়ন ডলার।

আরও পড়ুন:
গম পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে নায়িকাকে 
মুক্তির আগেই শাহরুখের ‘কিং’ সিনেমার মোটা অংকের আয় 

সব মিলিয়ে ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’—এই দুই পর্ব মিলিয়ে আদিত্য ধরের ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে ৩,০০০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে গেছে। এটিই এখন পর্যন্ত প্রথম ভারতীয় চলচ্চিত্র সিরিজ, যা এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow