বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

বগুড়া মহানগরের মাটিডালিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমুল হুদা রতন (৫৬) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টায় দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত নাজমুল হুদা রতন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি উপজেলার উলিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তবে কিছুদিন হলো তিনি মেয়ের লেখাপড়ার জন্য বগুড়া শহরের ফুলবাড়ি মহিলা কলেজ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন।  নিহত নাজমুল হুদা রতনের চাচা বাঘোপাড়ার বাসিন্দা মাসুম আহমেদ জানান, সোমবার ভোরে তিনি মহিমাগঞ্জ কলেজে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মাটিডালি বিমান মোড় এলাকায় অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত নাজমুল হুদাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, তার মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow