বগুড়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তার প্রথম সফর। তার সফর ঘিরে বগুড়াবাসী এ জেলার উন্নয়নে নানা প্রত্যাশা করছেন। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতি ভবন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশনের। শহরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টা ৪৫ মিনি

বগুড়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তার প্রথম সফর।

তার সফর ঘিরে বগুড়াবাসী এ জেলার উন্নয়নে নানা প্রত্যাশা করছেন। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতি ভবন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এরপর বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশনের।

শহরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি সেখানে পৌঁছে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করবেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান এবং দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

jagonews24

বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বিকেল পৌনে ৬টায় তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন এবং রাত ১১টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফর কেন্দ্র করে বগুড়ায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সফরসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা উপস্থিত থাকবেন।

এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow