বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জিয়া পরিষদ

বগুড়া-০৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা করেছে বগুড়া জেলা  জিয়া পরিষদ।  বুধবার (২৫ মার্চ) বগুড়া সদরের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। সংগঠনের নেতারা বগুড়া সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন নেতারা। জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মুনজুর হাসান মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন 'জিয়া পরিষদ' এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ।  সভায় নেতারা 'ধানের শীষ' এর জয়ের জন্য সবার সহযোগিতা চান এবং বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে ঐক্যবদ্ধ থাকারও প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো.

বগুড়ায় উপ-নির্বাচনে ধানের শীষের প্রচারণায় জিয়া পরিষদ

বগুড়া-০৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা করেছে বগুড়া জেলা  জিয়া পরিষদ। 

বুধবার (২৫ মার্চ) বগুড়া সদরের বিভিন্ন স্থানে ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।

সংগঠনের নেতারা বগুড়া সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ শেষে বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন নেতারা।

জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মুনজুর হাসান মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন 'জিয়া পরিষদ' এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ। 

সভায় নেতারা 'ধানের শীষ' এর জয়ের জন্য সবার সহযোগিতা চান এবং বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে ঐক্যবদ্ধ থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রাশেদুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজরুল ইসলাম সুলতান, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইউসুফ আলী, জিয়া পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, শহর জিয়া পরিষদের সভাপতি আনোয়ার সাদাত আলো।এছাড়া অগ্রণী ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সোহেল, সহ-সভাপতি মাহমুদুল হাসান, জাকারিয়া মন্ডল, যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাজু, অধ্যক্ষ নুরে আলম। 

অন্যান্যের মধ্যে শহর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মীর তারেক হাসান, সিনিয়র সহ-সভাপতি রায়হান সরকার রাজু, সাংগঠনিক সম্পাদক এসএম রায়হান, আব্দুল হান্নান, আব্দুল মজিদ, মেহেদী হাসান,পুটু মিয়া, জাকির হোসেন, জিয়া আনসারী, জিয়াউর রহমান জনি, আবু হাসান, মহিদুল হাসান মিথুন, হুমায়ুন কবির মুন, নিয়াজ মোঃ নাসির, আব্দুল হান্নান, শহিদুল ইসলাম শহীদ, জিয়াউর রহমান লেমন, প্রভাষক আবু হাসান, নিয়াজ মো. নাসির, তৌহিদুল ইসলাম টিটু, জিল্লুর রহমান কাফি, শোয়েব আরেফিন সজীব, শাহরিয়ার বিপুল, আমিনুর রহমান তালুকদার, ওয়াসিম মিয়া, অগ্রণী ব্যাংক বগুড়া ইউনিটের সদস্য সচিব সাজেদুর রহমান সুমন উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow