বগুড়ায় খালের পানিতে ডুবে শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় আড়িয়ামারা খালে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশুর নিখোঁজ রয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাফিয়া খাতুন নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মাফিয়া বাড়ির পাশে আড়িয়ামারা খালের দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সে খালে নামলে তীব্র স্রোতে তলিয়ে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ধুনট উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার সাব্বির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে খালের পানিতে অনুসন্ধান চালানো হয়েছে। তবে তীব্র স্রোতের কারণে এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি রাজশাহী বিভাগের ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা পৌঁছালেই উদ্ধার কাজ পুনরায় শুরু করা হবে।’ এল.বি/এএইচ/এমএস

বগুড়ায় খালের পানিতে ডুবে শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় আড়িয়ামারা খালে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশুর নিখোঁজ রয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাফিয়া খাতুন নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মাফিয়া বাড়ির পাশে আড়িয়ামারা খালের দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সে খালে নামলে তীব্র স্রোতে তলিয়ে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ধুনট উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার সাব্বির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে খালের পানিতে অনুসন্ধান চালানো হয়েছে। তবে তীব্র স্রোতের কারণে এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি রাজশাহী বিভাগের ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা পৌঁছালেই উদ্ধার কাজ পুনরায় শুরু করা হবে।’

এল.বি/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow