বগুড়ায় দেড় যুগ পর আন্তর্জাতিক ম্যাচ, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি এক দিনের (ওয়ানডে) ম্যাচ খেলতে বগুড়ায় আসছে জিম্বাবুয়ে ‘এ’ ক্রিকেট দল। বুধবার (৩ জুন) সফরকারী দলটি স্থানীয় তারকা হোটেল মম ইন-এ এসে উঠবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বগুড়ায় পৌঁছানোর পর আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনের মতো অনুশীলনে নামবে জিম্বাবুয়ে দল। আগামী ৭ জুন পর্যন্ত তারা এখানে নিয়মিত অনুশীলন করবে। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের আগামী ৬ জুন বগুড়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৮ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দল। একদিন বিরতি দিয়ে ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর আগামী ১৩ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে সিলেটে দুটি চার দিনের ম্যাচ খেলতে। এদিকে দীর্ঘ দিন পর বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ ঘিরে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ধাপের জরুরি সংস্কারকাজ শেষ করেছে

বগুড়ায় দেড় যুগ পর আন্তর্জাতিক ম্যাচ, চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের আমেজ। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি এক দিনের (ওয়ানডে) ম্যাচ খেলতে বগুড়ায় আসছে জিম্বাবুয়ে ‘এ’ ক্রিকেট দল। বুধবার (৩ জুন) সফরকারী দলটি স্থানীয় তারকা হোটেল মম ইন-এ এসে উঠবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বগুড়ায় পৌঁছানোর পর আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনের মতো অনুশীলনে নামবে জিম্বাবুয়ে দল। আগামী ৭ জুন পর্যন্ত তারা এখানে নিয়মিত অনুশীলন করবে। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের আগামী ৬ জুন বগুড়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ৮ জুন শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দল। একদিন বিরতি দিয়ে ১০ জুন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর আগামী ১৩ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে সিলেটে দুটি চার দিনের ম্যাচ খেলতে।

jagonews

এদিকে দীর্ঘ দিন পর বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ ঘিরে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ধাপের জরুরি সংস্কারকাজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খেলোয়াড়দের ড্রেসিংরুম, অফিশিয়ালদের কক্ষ ও ভিআইপি গ্যালারির পুরোনো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বদলে নতুন বসানো হয়েছে। এ ছাড়া পানি ও বিদ্যুৎ সংযোগসহ ভবনের যাবতীয় সরঞ্জাম নতুন করে সচল করা হচ্ছে।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান বলেন, জিম্বাবুয়ে দল আজ বগুড়ায় আসছে এবং আগামীকাল থেকে তাদের অনুশীলন শুরু হবে। ভেন্যুর প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যদিও এটি ‘এ’ দলের আন্তর্জাতিক ম্যাচ তবুও এর মাধ্যমেই আমরা আশার আলো দেখছি। আগামীতে বাজেট হলে পুরো স্টেডিয়ামের আমূল সংস্কারকাজ শুরু হতে পারে।

এলবি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow