বগুড়ায় পচা-বাসি দই বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা
বগুড়া শহরের সাতমাথা-খান্দার রোডে পচা-বাসি দই সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে একটা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টায় ‘শেরপুর দই ঘর’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পান কর্মকর্তারা। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আনিসুর রহমান শহরের পার্ক রোড এলাকার মো. তাসলিম উদ্দিনের ছেলে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জনস্বার্থে ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলছে। পচা ও বাসি দই বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত
বগুড়া শহরের সাতমাথা-খান্দার রোডে পচা-বাসি দই সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে একটা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টায় ‘শেরপুর দই ঘর’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পান কর্মকর্তারা। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আনিসুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আনিসুর রহমান শহরের পার্ক রোড এলাকার মো. তাসলিম উদ্দিনের ছেলে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, জনস্বার্থে ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলছে। পচা ও বাসি দই বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিযান চলাকালে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।
এল.বি/কেএইচকে/এএসএম
What's Your Reaction?