‎বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ ‎ ‎

‎বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ‎ ‎শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক সেখানে এসে পড়ে। দুর্ঘটনা এড়াতে চেষ্টা করলেও পেছন থেকে আসা আরেকটি ট্রাক জোরে ধাক্কা দিলে সামনে থাকা ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ‎ ‎এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয় এবং ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়। ‎ ‎দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎ ‎শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ও ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্

‎বগুড়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ ‎ ‎

‎বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির ঢাকাগামী আলুবোঝাই একটি ট্রাক সেখানে এসে পড়ে। দুর্ঘটনা এড়াতে চেষ্টা করলেও পেছন থেকে আসা আরেকটি ট্রাক জোরে ধাক্কা দিলে সামনে থাকা ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

‎এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয় এবং ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ও ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একটি ট্রাকের ড্রাইভারের দুই পা ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

‎এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

‎শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow