বগুড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন নুপুরকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার আইভি খাতুন নুপুর বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত। তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বগুড়া সদর থানার কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নুপুরের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাছাড়াও তিনি মোবাইল ফোনে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এসব বিষয় নিশ্চিত হয়েই তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow