বগুড়ায় সাবেক ছাত্রদল নেতা হত্যায় চাচি আটক

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে আতিকুর রহমান সাগর (২৬) নামের এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাগরের চাচাতো ভাই জড়িত থাকার সন্দেহে তার মা শাপলাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। শাপলা সম্পর্কে নিহত সাগরের চাচি। নিহত সাগর শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করছিলেন। আরও পড়ুন ছাত্রদলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগরের বিরোধ চলছিল। বুধবার দিবাগত রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাচ্ছিলেন। এ সময় সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বাইরে হট্টগোল শুনে তার স্ত্রী মারজিয়া খাতুন ঘর থেকে বের হন। মারজিয়া খাতুন বলেন, ‘সাগরের চাচাতো ভাই জুলহাসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। তারা সাগরকে ধারালো অস্ত্

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতা হত্যায় চাচি আটক

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে আতিকুর রহমান সাগর (২৬) নামের এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাগরের চাচাতো ভাই জড়িত থাকার সন্দেহে তার মা শাপলাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। শাপলা সম্পর্কে নিহত সাগরের চাচি।

নিহত সাগর শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি স্ত্রী মারজিয়া খাতুনকে নিয়ে শ্বশুরবাড়ি চালিতাবাড়ি গ্রামে বসবাস করছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগরের বিরোধ চলছিল। বুধবার দিবাগত রাত দুইটার দিকে পরিবারের সদস্যরা ঘরে খাবার খাচ্ছিলেন। এ সময় সাগর বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বাইরে হট্টগোল শুনে তার স্ত্রী মারজিয়া খাতুন ঘর থেকে বের হন।

মারজিয়া খাতুন বলেন, ‘সাগরের চাচাতো ভাই জুলহাসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। তারা সাগরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে সাগর দৌড়ে পালানোর চেষ্টা করলে রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য শাপলা নামের এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মাহফুজ আলম আরও জানান, নিহত সাগরের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।

এল.বি/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow