বগুড়ায় সাড়ে ৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় সাড়ে তিন হাজার কৃষক পেতে যাচ্ছেন কৃষি কার্ড। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যে কৃষকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর তা যাচাই-বাছাইয়ের শেষে চূড়ান্ত করেছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইলে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে বগুড়ার শিবগঞ্জেও অনুষ্ঠিত হবে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রি পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি উপজেলার মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় শিবগঞ্জ ইউনিয়নের উথলি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়। এই ব্লকে প্রায় এক হাজার হেক্টর জমি এবং ২ হাজার ৬৯০টি কৃষক পরিবার রয়েছে। ইতোমধ্যে ৩ হাজার ৫১৬ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৪৭ জনের ব্যাংক হিসাব খোলা হয়েছে। প্রথম পর্যায়ে ৩ হাজার ১৫৬ জন কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে সব মিলিয়ে ৩ হাজার ৫১৬ জন ক

বগুড়ায় সাড়ে ৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম দফায় সাড়ে তিন হাজার কৃষক পেতে যাচ্ছেন কৃষি কার্ড। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যে কৃষকের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর তা যাচাই-বাছাইয়ের শেষে চূড়ান্ত করেছেন। রোববার (১২ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইলে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে বগুড়ার শিবগঞ্জেও অনুষ্ঠিত হবে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রি পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি উপজেলার মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আওতায় শিবগঞ্জ ইউনিয়নের উথলি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়। এই ব্লকে প্রায় এক হাজার হেক্টর জমি এবং ২ হাজার ৬৯০টি কৃষক পরিবার রয়েছে। ইতোমধ্যে ৩ হাজার ৫১৬ জন কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৪৭ জনের ব্যাংক হিসাব খোলা হয়েছে। প্রথম পর্যায়ে ৩ হাজার ১৫৬ জন কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে সব মিলিয়ে ৩ হাজার ৫১৬ জন কৃষক এ সুবিধার আওতায় আসবেন। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার-বীজসহ কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা পাবেন। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহার, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি বিমা, প্রশিক্ষণ ও বাজার-সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সহায়তা দেওয়া হবে। এ উপলক্ষে শিবগঞ্জ উপজেলার উথলি উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। কৃষি কর্মকর্তা আবদুল হান্নান জানান, বর্তমানে প্রি পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে আরও ১৫টি উপজেলায় পাইলটিং কার্যক্রম চালানো হবে এবং ধাপে ধাপে তা ১০০ উপজেলায় সম্প্রসারণ করা হবে। আগামী অর্থবছরে সারা দেশে কৃষি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে বগুড়ার শিবগঞ্জসহ দেশের ১০টি উপজেলা ভার্চুয়ালি সংযুক্ত থাকবে। এ উদ্যোগের মাধ্যমে দেশের কৃষি খাতে ডিজিটাল সেবা ও সহায়তা আরও সহজলভ্য হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow