বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি শফিক, সম্পাদক পল্লব

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পল্লব নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। নির্বাচনে ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক ১৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পল্লব ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন লতিফুল আব্দুল লতিফ এবং কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ। এছাড়া যুগ্ম সম্পাদক পদে কামরুল হাসান কমল, প্রদর্শনী সম্পাদক আল আমিন এবং নির্বাহী সদস্য পদে সাবু ইসলাম নির্বাচিত হন। নির্বাচন পরিচালনায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম এবং সদস্য ছিলেন সিরাজুল ইসলাম। নির্বাচন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ বক্তব্য দেন। তারা বলেন, জয়-পরাজয় নয়, সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে।

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি শফিক, সম্পাদক পল্লব

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শফিকুল ইসলাম শফিক এবং সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পল্লব নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। নির্বাচনে ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক ১৮ ভোট ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পল্লব ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন লতিফুল আব্দুল লতিফ এবং কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ। এছাড়া যুগ্ম সম্পাদক পদে কামরুল হাসান কমল, প্রদর্শনী সম্পাদক আল আমিন এবং নির্বাহী সদস্য পদে সাবু ইসলাম নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সালাম এবং সদস্য ছিলেন সিরাজুল ইসলাম।

নির্বাচন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ বক্তব্য দেন। তারা বলেন, জয়-পরাজয় নয়, সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow