বজ্রপাতে যুবকের মৃত্যু, এতিম হলো ৩ মাসের শিশু
চাঁদপুরের ফরিদগঞ্জে বৃষ্টিপাতে নবী হোসেন মিজি (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী হোসেন ওই গ্রামের নোয়া বাড়ির মনির হোসেন মিজির ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. জিলন জানান, জুমার নামাজের আগ মুহূর্তে হঠাৎ ভারী বৃষ্টির সময় নবী পার্শ্ববর্তী ভোটাল গ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নবী হোসেনের তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। শরীফুল ইসলাম/এসআর/এএসএম
চাঁদপুরের ফরিদগঞ্জে বৃষ্টিপাতে নবী হোসেন মিজি (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী হোসেন ওই গ্রামের নোয়া বাড়ির মনির হোসেন মিজির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. জিলন জানান, জুমার নামাজের আগ মুহূর্তে হঠাৎ ভারী বৃষ্টির সময় নবী পার্শ্ববর্তী ভোটাল গ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নবী হোসেনের তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
শরীফুল ইসলাম/এসআর/এএসএম
What's Your Reaction?