‘বনলতা এক্সপ্রেস’ চলছে যেসব প্রেক্ষাগৃহে

এবারের ঈদে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে তানিম নূর নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটির মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম এবং শ্যামল মাওলার মতো একঝাঁক তারকার অভিনয়ে সাজানো এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি সিনেমাটির মুক্তির চূড়ান্ত হলতালিকা এবং সময়সূচি প্রকাশ করা হয়েছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে সকাল ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট এবং রাত ৮টায়। সীমান্ত সম্ভার শাখায় দেখা যাবে দুপুর ২টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এসকেএস টাওয়ারে সকাল ১১টা ১০ মিনিট, বিকেল ৫টা এবং রাত ৮টা ২০ মিনিটে শো থাকছে। মিরপুরের সনি স্কয়ারে সিনেমাটি চলবে সকাল ১১টা ৫ মিনিট, দুপুর ২টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে এবং সেন্টারপয়েন্ট শাখায় দেখা যাবে সকাল ১১টা ৫ মিনিট, বিকেল ৫টা ২৫ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে। ঢাকার বাইরে চট্টগ্রামের বালি আর

‘বনলতা এক্সপ্রেস’ চলছে যেসব প্রেক্ষাগৃহে
এবারের ঈদে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে তানিম নূর নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটির মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম এবং শ্যামল মাওলার মতো একঝাঁক তারকার অভিনয়ে সাজানো এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি সিনেমাটির মুক্তির চূড়ান্ত হলতালিকা এবং সময়সূচি প্রকাশ করা হয়েছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে সকাল ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট এবং রাত ৮টায়। সীমান্ত সম্ভার শাখায় দেখা যাবে দুপুর ২টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। এসকেএস টাওয়ারে সকাল ১১টা ১০ মিনিট, বিকেল ৫টা এবং রাত ৮টা ২০ মিনিটে শো থাকছে। মিরপুরের সনি স্কয়ারে সিনেমাটি চলবে সকাল ১১টা ৫ মিনিট, দুপুর ২টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে এবং সেন্টারপয়েন্ট শাখায় দেখা যাবে সকাল ১১টা ৫ মিনিট, বিকেল ৫টা ২৫ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে। ঢাকার বাইরে চট্টগ্রামের বালি আর্কেড শাখায় দুপুর ১টা ৫৫ মিনিট ও বিকেল ৫টা এবং ফিনলে স্কয়ার শাখায় দুপুর ২টা ও বিকেল ৪টা ৪০ মিনিটে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এ ছাড়া ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে বিকেল ৩টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টায় এবং জিঞ্জিরার লায়ন সিনেমাসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সিনেমাটির শো রাখা হয়েছে। কুমিল্লার দর্শকদের জন্য কে স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা এবং রাত ৮টায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow