বনশ্রী আইডিয়াল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসা থেকে লাইকা মিলিন নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। লাইকা মিলিনের বাবা শাহাদাত হোসেন জানান, আমার মেয়ে রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সকালে ফজরের নামাজ পড়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ কি হয়ে যায় তা বুঝে উঠার আগেই নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমার মেয়ের মানসিক সমস্যা ছিল। কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি আমরা কেউ কিছু বলতে পারছি না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। কাজী আল আমিন/এমআইএইচএস/

বনশ্রী আইডিয়াল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসা থেকে লাইকা মিলিন নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

লাইকা মিলিনের বাবা শাহাদাত হোসেন জানান, আমার মেয়ে রামপুরা বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সকালে ফজরের নামাজ পড়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ কি হয়ে যায় তা বুঝে উঠার আগেই নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমার মেয়ের মানসিক সমস্যা ছিল। কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি আমরা কেউ কিছু বলতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow