বনানীতে ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন আহত
রাজধানীর বনানী এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, আরিফ নামের এক ব্যক্তিসহ ৮ থেকে ১০ জন মিলে সুমন ও তার স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সুমন মিয়া তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, আহতরা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
রাজধানীর বনানী এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় একই পরিবারের এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)।
শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, আরিফ নামের এক ব্যক্তিসহ ৮ থেকে ১০ জন মিলে সুমন ও তার স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় তাদের মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত সুমন মিয়া তার পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে বসবাস করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম জানান, আহতরা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
What's Your Reaction?