বনির আগে সিরিয়াস প্রেমে ছিলেন কৌশানী

পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করে, বাস্তব জীবনেও ঠিক তেমনি। টালিউডের জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি বহু বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছেন তারা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌশানী জানালেন, বনির সঙ্গে প্রেমে জড়ানোর আগে তার জীবনে আরেকটি সিরিয়াস সম্পর্ক ছিল। ভারতীয় গণমাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে অতীত প্রেম নিয়ে মুখ খোলেন এই অভিনেত্রী। কৌশানী বলেন, “ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার একটা রিলেশন ছিল। বনির আগে আমরা খুব সিরিয়াস রিলেশনশিপেই ছিলাম। কিন্তু সেই সময়ে আমার ক্যারিয়ারের শুরু। ইন্ডাস্ট্রির চাকচিক্য, কাজ, প্রতিষ্ঠা, সঙ্গে অপরিপক্বতা (ইমম্যাচিউরিটি)—সবটা মিলিয়েই ওই সম্পর্কটা টেকেনি।” তবে সেই পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানান। বর্তমান জীবনে সম্পর্ক ও কাজকে সম্পূর্ণ আলাদা করে দেখেন কৌশানী। মজার ছলে বনিকে কাজের জন্য সুপারিশ না করার অনুযোগও করেছেন তিনি। অভিনেত্রী বলেন, “মাঝে মধ্যে আমি বনিকে বলতাম—তুমি এত ভালো ভালো কাজ করছ, আমাকে কেন কোথাও রেকমেন্ড কর না?” তবে নিজের যোগ্যতা প্রমাণে এবং কাজ চাইতে তার কোনো দ্বি

বনির আগে সিরিয়াস প্রেমে ছিলেন কৌশানী

পর্দায় তাদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করে, বাস্তব জীবনেও ঠিক তেমনি। টালিউডের জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি বহু বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। একসঙ্গে একটি প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছেন তারা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌশানী জানালেন, বনির সঙ্গে প্রেমে জড়ানোর আগে তার জীবনে আরেকটি সিরিয়াস সম্পর্ক ছিল।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া ওই সাক্ষাৎকারে অতীত প্রেম নিয়ে মুখ খোলেন এই অভিনেত্রী। কৌশানী বলেন, “ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার একটা রিলেশন ছিল। বনির আগে আমরা খুব সিরিয়াস রিলেশনশিপেই ছিলাম। কিন্তু সেই সময়ে আমার ক্যারিয়ারের শুরু। ইন্ডাস্ট্রির চাকচিক্য, কাজ, প্রতিষ্ঠা, সঙ্গে অপরিপক্বতা (ইমম্যাচিউরিটি)—সবটা মিলিয়েই ওই সম্পর্কটা টেকেনি।” তবে সেই পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানান।

বর্তমান জীবনে সম্পর্ক ও কাজকে সম্পূর্ণ আলাদা করে দেখেন কৌশানী। মজার ছলে বনিকে কাজের জন্য সুপারিশ না করার অনুযোগও করেছেন তিনি। অভিনেত্রী বলেন, “মাঝে মধ্যে আমি বনিকে বলতাম—তুমি এত ভালো ভালো কাজ করছ, আমাকে কেন কোথাও রেকমেন্ড কর না?” তবে নিজের যোগ্যতা প্রমাণে এবং কাজ চাইতে তার কোনো দ্বিধা নেই। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “আমি যত বড় অভিনেত্রী হয়ে যাই না কেন, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। কারণ আমি তো কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কোনো কিছুর জন্য নয়।”

বনি ও কৌশানীর প্রেমের শুরুটা হয়েছিল রূপালি পর্দার হাত ধরেই। ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন কৌশানী। এই সিনেমার সেটেই তাদের মন দেওয়া-নেওয়া। বনির ভাষ্যমতে, পরিচালক রাজ চক্রবর্তীর অফিসে ওয়ার্কশপের সময় তাদের প্রথম দেখা। এরপর শুটিং করতে গিয়েই ধীরে ধীরে প্রেম গাঢ় হয়। রায়চকে শুটিং চলাকালীন কৌশানীকে প্রেমের প্রস্তাব দেন বনি, আর সেই প্রস্তাবে আর ‘না’ বলতে পারেননি অভিনেত্রী।

শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপা করেননি এই জুটি। বরং নানা সময়ে প্রকাশ্যে নিজেদের ভালোবাসার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এবং বড় পর্দাতেও উপহার দিয়েছেন একাধিক সফল সিনেমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow