‘বন্ধুদের ভোলেনি ইরান’, ট্রাম্পের নতুন হুমকিতে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে মালয়েশিয়ার একটি ট্যাংকার জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছে কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস। মঙ্গলবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানি দূতাবাস জানায়, ‘আমরা বলেছিলাম যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বন্ধুদের ভুলে যায়নি। প্রথম মালয়েশিয়ান জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি পার হয়ে গেছে।’ বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে এ প্রণালিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগও বেড়েছে। এ দিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।  হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান আত্মসমর্পণ না করলে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না— কিছুই থাকবে না। বিশ্লেষকরা বলছেন, এ

‘বন্ধুদের ভোলেনি ইরান’, ট্রাম্পের নতুন হুমকিতে উত্তেজনা চরমে
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছে মালয়েশিয়ার একটি ট্যাংকার জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছে কুয়ালালামপুরে অবস্থিত ইরানি দূতাবাস। মঙ্গলবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানি দূতাবাস জানায়, ‘আমরা বলেছিলাম যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বন্ধুদের ভুলে যায়নি। প্রথম মালয়েশিয়ান জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি পার হয়ে গেছে।’ বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে এ প্রণালিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগও বেড়েছে। এ দিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।  হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান আত্মসমর্পণ না করলে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না— কিছুই থাকবে না। বিশ্লেষকরা বলছেন, এক দিকে ইরানের ‘বন্ধুত্বের বার্তা’ এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি— দুটি বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে আন্তর্জাতিক বাণিজ্যে আস্থার বার্তা দেওয়া যায়। অন্য দিকে যুক্তরাষ্ট্রের চাপ বাড়তে থাকলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়ার জাহাজটির নিরাপদে প্রণালি অতিক্রম শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি বৃহত্তর ভূরাজনৈতিক বার্তার অংশ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow