বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, যেখানে দুর্যোগ সেখানে আমরা ছুটে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির বন্যাকবলিত এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও নাজিরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের রশিদাপুকুরস্থ হালদা নদী ভাঙ্গন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন- বন্যাকবলিত মানুষকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতে৷ এরই প্রেক্ষিতে শুকনো খাবার বিতরণসহ জরুরীভিত্তিতে ভাঙ্গন ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় এমপি, ইউএনওসহ বিএনপি নেতারা বন্যাদূর্গত মানুষের পাশে রয়েছে৷  প্রতিমন্ত্রী বলেন, ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা এসব অঞ্চলের মানুষকে সহযোগিতা করতে এগিয়ে আছি। কেবল ফটিকছড়ি নয়, দেশের যেসব অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব অঞ্চলে সরকার জরুরীভিত্তিতে কাজ করছে। এসময় সাংসদ সরোয়ার আলমগীর তার বক্তব্যে বলেন, আমি বৃহস্পতিবার শপথ নিয়েছি, কাল সারাদিন ফটিকছড়ির বিভিন্ন

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, যেখানে দুর্যোগ সেখানে আমরা ছুটে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির বন্যাকবলিত এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও নাজিরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের রশিদাপুকুরস্থ হালদা নদী ভাঙ্গন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন- বন্যাকবলিত মানুষকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতে৷ এরই প্রেক্ষিতে শুকনো খাবার বিতরণসহ জরুরীভিত্তিতে ভাঙ্গন ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় এমপি, ইউএনওসহ বিএনপি নেতারা বন্যাদূর্গত মানুষের পাশে রয়েছে৷ 

প্রতিমন্ত্রী বলেন, ফটিকছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা এসব অঞ্চলের মানুষকে সহযোগিতা করতে এগিয়ে আছি। কেবল ফটিকছড়ি নয়, দেশের যেসব অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব অঞ্চলে সরকার জরুরীভিত্তিতে কাজ করছে।

এসময় সাংসদ সরোয়ার আলমগীর তার বক্তব্যে বলেন, আমি বৃহস্পতিবার শপথ নিয়েছি, কাল সারাদিন ফটিকছড়ির বিভিন্ন এলাকায় বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেছি। আজ প্রতিমন্ত্রীকে নিয়ে এসেছি ফটিকছড়ির বন্যা দেখাতে। প্রতিমন্ত্রী প্রয়োজনীয় ত্রাণ সহয়তা করার আশ্বাস দিয়েছেন।

ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ির সাংসদ সরোয়ার আলমগীর। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow