বন্যার্তদের পাশে চউক, তিন উপজেলায় ত্রাণ বিতরণ

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে চাল তুলে দেন চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। আরও পড়ুন পটিয়ায় ২৫০০ বন্যার্ত পরিবারে চেম্বার পরিচালকের ত্রাণ বিতরণ তিনি বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজারসংলগ্ন ভাদালিয়া এলাকা এবং সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ২০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের কোটি টাকা অনুদান এসময় মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে চউক আন্তরিকভাবে কাজ করছে। চেয়ারম্যানে

বন্যার্তদের পাশে চউক, তিন উপজেলায় ত্রাণ বিতরণ

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে চাল তুলে দেন চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

তিনি বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হারুন বাজারসংলগ্ন ভাদালিয়া এলাকা এবং সরল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ২০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, চউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে চউক আন্তরিকভাবে কাজ করছে। চেয়ারম্যানের নির্দেশনায় পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারের মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে চউকের সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ পেয়ে স্থানীয় মানুষ চউকের চেয়ারম্যানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow