বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ করলো পটিয়ার আল জামিয়া মাদরাসা

বন্যাকবলিত চকরিয়া ও পেকুয়া উপজেলার ৫০০ বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া। শুক্রবার (২৪ জুলাই) চকরিয়া উপজেলার হারবাং, বরইতলী, রাসুলাবাদ, ডেঙ্গাকাটা, পহরচাঁদা, পাহাড়তলী, মচনিয়াকাটা এবং পেকুয়া উপজেলার টইটং, পেকুয়া পৌরসভা, দক্ষিণ মেহেরনামা ও বাঘগুজারা এলাকার বন্যাদুর্গত পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আরও পড়ুন মুন্সিগঞ্জে ডেঙ্গুর থাবা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে এছাড়া কয়েকটি পরিবারকে নগদ অর্থসহায়তাও দেওয়া হয়। এর আগে প্রথম ধাপে বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় হাজারও পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছিল। পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদী হাফিযাহুল্লাহর নেতৃত্বে এ কার্যক্রম চালানো হয়। এতে উপস্থিত ছিলেন মাদরাসার নায়েবে মুহতামিম আল্লামা জাকারিয়া আজহারী, নাজেমে তালিমাত মুফতি জসিম উদ্দিন কাসেমী, মাওলানা হাফেজ মাসুম, মাওলানা সলিমুদ্দিন মাহদী কাসেমী, মাওলানা আনিসুল হক, মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ। এ সময় চকরিয়া পাহাড়তলী তালিমুল কোরআন মাদরাসা এবং পেকুয়া আশরাফুল উলুম মাদরাসার মুহত

বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ করলো পটিয়ার আল জামিয়া মাদরাসা

বন্যাকবলিত চকরিয়া ও পেকুয়া উপজেলার ৫০০ বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া।

শুক্রবার (২৪ জুলাই) চকরিয়া উপজেলার হারবাং, বরইতলী, রাসুলাবাদ, ডেঙ্গাকাটা, পহরচাঁদা, পাহাড়তলী, মচনিয়াকাটা এবং পেকুয়া উপজেলার টইটং, পেকুয়া পৌরসভা, দক্ষিণ মেহেরনামা ও বাঘগুজারা এলাকার বন্যাদুর্গত পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া কয়েকটি পরিবারকে নগদ অর্থসহায়তাও দেওয়া হয়। এর আগে প্রথম ধাপে বাঁশখালীসহ বিভিন্ন উপজেলায় হাজারও পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছিল।

পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদী হাফিযাহুল্লাহর নেতৃত্বে এ কার্যক্রম চালানো হয়। এতে উপস্থিত ছিলেন মাদরাসার নায়েবে মুহতামিম আল্লামা জাকারিয়া আজহারী, নাজেমে তালিমাত মুফতি জসিম উদ্দিন কাসেমী, মাওলানা হাফেজ মাসুম, মাওলানা সলিমুদ্দিন মাহদী কাসেমী, মাওলানা আনিসুল হক, মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ। এ সময় চকরিয়া পাহাড়তলী তালিমুল কোরআন মাদরাসা এবং পেকুয়া আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম, শিক্ষক ও শিক্ষার্থীরা খাদ্য সহায়তা বিতরণে সার্বিক সহযোগিতা করেন।

খাদ্য সহায়তা বিতরণকালে মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদী হাফিযাহুল্লাহ বলেন, দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। সবার সহযোগিতায় আমরা আরও বেশি অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে চাই।

এমডিআইএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow