বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহ বলেছেন, বন্যার তাৎক্ষণিক সংকট অনেক এলাকায় কমে এলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি। অনেক পরিবার ঘরবাড়ি, প্রয়োজনীয় সামগ্রী ও জীবিকার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাই এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো পুনর্বাসন কার্যক্রমে দ্রুত সম্পৃক্ত হওয়া। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে রোববার (২৬ জুলাই) সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কমিটি। মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব ও ত্রাণ কমিটির আহ্বায়ক নাজিমুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি। আরও পড়ুন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: এমপি এরশাদ উল্লাহ সভায় এরশাদ উল্লাহ বলেন, মহানগর বিএনপির প্রতিটি থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের মানবিক এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি: এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহ বলেছেন, বন্যার তাৎক্ষণিক সংকট অনেক এলাকায় কমে এলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি। অনেক পরিবার ঘরবাড়ি, প্রয়োজনীয় সামগ্রী ও জীবিকার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাই এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো পুনর্বাসন কার্যক্রমে দ্রুত সম্পৃক্ত হওয়া।

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে রোববার (২৬ জুলাই) সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কমিটি।

মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা হয়। মহানগর বিএনপির সদস্য সচিব ও ত্রাণ কমিটির আহ্বায়ক নাজিমুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি।

সভায় এরশাদ উল্লাহ বলেন, মহানগর বিএনপির প্রতিটি থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের মানবিক এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় নেতারা চলমান ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় সিদ্ধান্ত নেওয়া হয়, মহানগর বিএনপির আওতাধীন সব থানা, ওয়ার্ড এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ, তাদের প্রয়োজন নিরূপণ এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবেন। পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন প্রমুখ।

এমআরএএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow