বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি, সিলেটে বাড়ছে কিছু নদীর পানি

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস, পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। রোববার (১৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা ও উপজেলা তথ্য অফিস এবং তথ্য অধিদপ্তরের আঞ্চলিক অফিসগুলোর সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, আবহাওয়ার পূর্বাভাসে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা বন্যাপ্লাবিত। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জনসচেতনতামূলক প্রচার/মাইকিং অব্যাহত রয়েছে। আরও পড়ুন পাহাড়ি ঢলে সড়ক ভেঙে সুনামগঞ্জে আট গ্রাম বিচ্ছিন্ন খাগড়াছড়ি জেলায় এখন বৃষ্টি নেই এবং নতুন করে কোনো এলাকায় পাহাড়ধস/ভূমিধসের ঘটনা ঘটেনি। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে স্বাভাবিক অবস্থা এখনো ফেরেনি। প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও আক্রান্ত ইউনিয়নের সংখ্যা ৭৪। এখানেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৮ মিমি বৃষ্টিপাত হয়েছে এবং নতুন করে কোনো এলাকায় পাহাড়ধস/ভূমিধসে

বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি, সিলেটে বাড়ছে কিছু নদীর পানি

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস, পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগে উদ্ভূত পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে।

রোববার (১৯ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা ও উপজেলা তথ্য অফিস এবং তথ্য অধিদপ্তরের আঞ্চলিক অফিসগুলোর সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, আবহাওয়ার পূর্বাভাসে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা বন্যাপ্লাবিত। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জনসচেতনতামূলক প্রচার/মাইকিং অব্যাহত রয়েছে।

খাগড়াছড়ি জেলায় এখন বৃষ্টি নেই এবং নতুন করে কোনো এলাকায় পাহাড়ধস/ভূমিধসের ঘটনা ঘটেনি। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে স্বাভাবিক অবস্থা এখনো ফেরেনি।

প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও আক্রান্ত ইউনিয়নের সংখ্যা ৭৪। এখানেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৮ মিমি বৃষ্টিপাত হয়েছে এবং নতুন করে কোনো এলাকায় পাহাড়ধস/ভূমিধসের ঘটনা ঘটেনি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ভারী বর্ষণের প্রথম থেকেই পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য জনসচেতনতা তৈরি করতে রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের সড়ক প্রচার অব্যাহতভাবে চলছে ৷

সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বান্দরবনে বর্তমানে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে লোকজন তাদের বাসা-বাড়িতে ফিরে যাচ্ছে।

সিলেট আঞ্চলিক তথ্য অফিস এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা তথ্য অফিসের প্রতিবেদন অনুযায়ী, সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ২৯ মিমি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত বাড়ায় সুরমা, কুশিয়ারা, সারি, গোয়াইন, পিয়াইনসহ প্রধান নদ-নদীর পানি কিছুটা বাড়তে শুরু করেছে।

সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হলেও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হওয়ার বা বড় বা দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই। তবে নদীসংলগ্ন কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজমান।

সুনামগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে বৃষ্টিপাত বাড়ায় নদ-নদীর পানি কিছুটা বাড়তে শুরু করেছে। মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নদ-নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।

প্রতিবেদন অনুযায়ী মৌলভীবাজার জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মনু নদীর পানি বিপৎসীমার নিচে। প্লাবিত হয়েছে ১৫টি ইউনিয়ন। এছাড়া, কমলগঞ্জ উপজেলায় নদীরক্ষা বাঁধে ভাঙন দেখা গেছে। মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে।

এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow