বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১২টার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামের লিপসন নকরেকের ছেলে পার্থ রাংসা রাতে পাকা ধানক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বুধবার (৬ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাটি জানাজানি হলে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েছে, যা জনমনে ভয় সৃষ্টি করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার এবং বন্য হাতির উপদ্রব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।