বরগুনার নলটোনা ইউনিয়নে গৃহবধুকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

বরগুনায় এক মধ্যবয়সী গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের আঘাতে নারীর মুখমণ্ডল সম্পূর্ণ থেঁতলে বিভৎস হয়ে গেছে। খুনের রহস্য উদঘাটনে ঘটনাস্হলে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আলম তাজ (৪৫)। তিনি কৃষক আবুল হোসেনের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক রিপন জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং খুনের রহস্য উদঘাটনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাহউদ্দিন বলেন, ঘটনাস্থলকে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং নিহতের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও জানান, নিহত নারীর মুখমণ্ডল থেঁতলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা লোহার রড বা ধাতব কোনো বস্তু দিয়ে উপর্

বরগুনার নলটোনা ইউনিয়নে গৃহবধুকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

বরগুনায় এক মধ্যবয়সী গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের আঘাতে নারীর মুখমণ্ডল সম্পূর্ণ থেঁতলে বিভৎস হয়ে গেছে। খুনের রহস্য উদঘাটনে ঘটনাস্হলে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম আলম তাজ (৪৫)। তিনি কৃষক আবুল হোসেনের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

নলটোনা ইউনিয়নের বাবুগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক রিপন জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং খুনের রহস্য উদঘাটনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সালাহউদ্দিন বলেন, ঘটনাস্থলকে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং নিহতের সুরতহাল প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত নারীর মুখমণ্ডল থেঁতলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা লোহার রড বা ধাতব কোনো বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করেছে।

তিনি আরো জানান, আমাদের তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যার পেছনের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিমের তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow