বরিশালে ইল্লিয়ীন মাল্টি-ব্র্যান্ড স্টোরে শুরু হচ্ছে গ্র্যান্ড ওপেনিং আয়োজন

দেশের শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইল্লিয়ীন’ তাদের বরিশালের মাল্টিব্র্যান্ড স্টোরে আয়োজন করতে যাচ্ছে গ্র্যান্ড ওপেনিং ইভেন্ট।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে ১ মার্চ পর্যন্ত এ বিশেষ আয়োজনটি চলবে। নিজেদের সিগনেচার কালেকশন এবং লাক্সারি রিটেইল অভিজ্ঞতা সবার মাঝে ছড়িয়ে দিতে বরিশাল মাল্টি-ব্র্যান্ড স্টোরে গ্র্যান্ড ওপেনিং ইভেন্টের আয়োজন করেছে ইল্লিয়ীন। আভিজাত্য ও আধুনিকতার সমন্বয়ে সাজানো এই স্টোরে লাক্সারি স্টাইল উপভোগের পাশাপাশি, আগত অতিথিদের জন্য থাকছে বিশেষ সারপ্রাইজ।  নতুন এ আউটলেটটিতে পাওয়া যাবে, ব্র্যান্ডটির সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্‌ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ।  ইল্লিয়ীনের সেলস অপারেশনস কর্মকর্তা শাহিন আলম জানান, আমরা আমাদের এ স্টোরটিকে কেন্দ্র করে বরিশালের মানুষের জন্য একটি লাক্সারি প্ল্যাটফর্ম তৈরি করেছি। এ গ্র্যান্ড ওপেনিং ইভেন্টের মাধ্যমে আমরা ক্রেতাদের সাথে আমাদের সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করতে চাই। শপিংয়ের অনন্য অভিজ্ঞতা দিতে বরিশালের স্টোরের প্রতিটি কর্নার সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যেন ক্রেতারা অনায়াসেই তাদের ক

বরিশালে ইল্লিয়ীন মাল্টি-ব্র্যান্ড স্টোরে শুরু হচ্ছে গ্র্যান্ড ওপেনিং আয়োজন

দেশের শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইল্লিয়ীন’ তাদের বরিশালের মাল্টিব্র্যান্ড স্টোরে আয়োজন করতে যাচ্ছে গ্র্যান্ড ওপেনিং ইভেন্ট। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে ১ মার্চ পর্যন্ত এ বিশেষ আয়োজনটি চলবে।

নিজেদের সিগনেচার কালেকশন এবং লাক্সারি রিটেইল অভিজ্ঞতা সবার মাঝে ছড়িয়ে দিতে বরিশাল মাল্টি-ব্র্যান্ড স্টোরে গ্র্যান্ড ওপেনিং ইভেন্টের আয়োজন করেছে ইল্লিয়ীন। আভিজাত্য ও আধুনিকতার সমন্বয়ে সাজানো এই স্টোরে লাক্সারি স্টাইল উপভোগের পাশাপাশি, আগত অতিথিদের জন্য থাকছে বিশেষ সারপ্রাইজ। 

নতুন এ আউটলেটটিতে পাওয়া যাবে, ব্র্যান্ডটির সিগনেচার মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্‌ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ। 

ইল্লিয়ীনের সেলস অপারেশনস কর্মকর্তা শাহিন আলম জানান, আমরা আমাদের এ স্টোরটিকে কেন্দ্র করে বরিশালের মানুষের জন্য একটি লাক্সারি প্ল্যাটফর্ম তৈরি করেছি। এ গ্র্যান্ড ওপেনিং ইভেন্টের মাধ্যমে আমরা ক্রেতাদের সাথে আমাদের সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করতে চাই।

শপিংয়ের অনন্য অভিজ্ঞতা দিতে বরিশালের স্টোরের প্রতিটি কর্নার সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যেন ক্রেতারা অনায়াসেই তাদের কাঙ্ক্ষিত পণ্যটি খুঁজে পেতে পারেন। বিশেষ এ গ্র্যান্ড ওপেনিং আয়োজন উপলক্ষ্যে স্টোর পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ ‘ইন-স্টোর সারপ্রাইজ’-এর ব্যবস্থা। 

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথি ও ইল্লিয়ীনের উচ্চপদস্থ কর্মকর্তারা। বরিশালের ফ্যাশনপ্রেমীদের কাছে লাক্সারি শপিংকে আরও সহজলভ্য এবং আনন্দদায়ক হিসেবে তুলে ধরাই এ আয়োজনের উদ্দেশ্য।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow