বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলে আটক

মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপারাধে ১৩ জেলেকে আটক করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশালের হিজলা উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, গতরাতে বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ১৩ জেলেকে আইন অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে আটক করা হয়। পরে তাদের সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০এর ৫ (১) ধারা অনুযায়ী প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন।

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলে আটক

মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপারাধে ১৩ জেলেকে আটক করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশালের হিজলা উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, গতরাতে বরিশালের হিজলা উপজেলাধীন মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় ১৩ জেলেকে আইন অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে আটক করা হয়।

পরে তাদের সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০এর ৫ (১) ধারা অনুযায়ী প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow