বরিশালে প্রথমবারের মতো ঈদের জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা

বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান, বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত প্রতি বছরের মতো এবারও এই কেন্দ্রীয় ঈদগাহেই অনুষ্ঠিত হবে। এবার ৫-৭ হাজার মুসল্লির সমাগম হতে পারে। তবে এ বছরই প্রথমবারের মতো এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জামাত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে খাবার পানি, টয়লেট সুবিধা এবং মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্টজনেরা এই জামাতে অংশ নেবেন। জেলার বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর কয়েকটি মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। তবে বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় সম্ভব না হলে সংশ্লিষ্ট মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাওন খান/এসআর/এএসএম

বরিশালে প্রথমবারের মতো ঈদের জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা

বরিশালে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন জানান, বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত প্রতি বছরের মতো এবারও এই কেন্দ্রীয় ঈদগাহেই অনুষ্ঠিত হবে। এবার ৫-৭ হাজার মুসল্লির সমাগম হতে পারে। তবে এ বছরই প্রথমবারের মতো এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

বরিশালে প্রথমবারের মতো ঈদের জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা

জামাত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে খাবার পানি, টয়লেট সুবিধা এবং মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্টজনেরা এই জামাতে অংশ নেবেন।

জেলার বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর কয়েকটি মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

বরিশালে প্রথমবারের মতো ঈদের জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা

তবে বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় সম্ভব না হলে সংশ্লিষ্ট মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শাওন খান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow