বরিশালে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানভীর ওই এলাকার ওয়াসিম খানের ছেলে ও এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্র জানায়, তানভীর মাছের ঘেরে কাজ করছিলো। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শাহানাজ পারভীন সেতু বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’ শাওন খান/এএইচ/এএসএম
বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানভীর ওই এলাকার ওয়াসিম খানের ছেলে ও এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, তানভীর মাছের ঘেরে কাজ করছিলো। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শাহানাজ পারভীন সেতু বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’
শাওন খান/এএইচ/এএসএম
What's Your Reaction?