বরিশালে বসতবাড়ির আঙিনায় পাওয়া গেলো গাঁজার বাগান

মেহেন্দিগঞ্জ বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের সাথে বেড়ে উঠছিল ১৩টি গাঁজা গাছ। দেখতে যেন সাধারণ গাছপালা কিন্তু সেই টবের ভেতরেই গড়ে উঠেছিল একটি গোপন গাঁজার বাগান। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের একটি বাড়িতে এমনই এক চাঞ্চল্যকর গাজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীর (৩০) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে টবে রোপিত ১৩টি গাঁজা গাছ। ঘরে থাকা প্রায় ৫০০ গ্রাম গাঁজা এবং বিক্রির ১৩শ' টাকা উদ্ধার করেছেন। একই অভিযানে মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম ওই গ্রামের সফিজুল রাঢ়ীর ছেলে। শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত শামীম রাঢ়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বরিশালে বসতবাড়ির আঙিনায় পাওয়া গেলো গাঁজার বাগান

মেহেন্দিগঞ্জ বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের সাথে বেড়ে উঠছিল ১৩টি গাঁজা গাছ। দেখতে যেন সাধারণ গাছপালা কিন্তু সেই টবের ভেতরেই গড়ে উঠেছিল একটি গোপন গাঁজার বাগান।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের একটি বাড়িতে এমনই এক চাঞ্চল্যকর গাজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীর (৩০) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে টবে রোপিত ১৩টি গাঁজা গাছ। ঘরে থাকা প্রায় ৫০০ গ্রাম গাঁজা এবং বিক্রির ১৩শ' টাকা উদ্ধার করেছেন। একই অভিযানে মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম ওই গ্রামের সফিজুল রাঢ়ীর ছেলে।

শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত শামীম রাঢ়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow