বরিশালে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু

বরিশালে সংক্রামক রোগ হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে ১৫ রোগীর মৃত্যু হলো। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ওই দুই শিশুর মৃত্যু হয়। এতে শেবাচিম হাসপাতালে হামে শিশু মৃত্যুর সংখ্যা দাড়ালো ছয়। সবশেষ শেবাচিম হাসপাতালে মারা যাওয়া ২ শিশু হলো- বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারের হাবিবুর রহমানের ৯ মাস বয়সের শিশু পুত্র রাকিব এবং অপরজন মুলাদী উপজেলার বাসিন্দা রাজিবের ২৪ দিন বয়সের মেয়ে শিশু সাদিয়া। জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ৩১ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ২৮ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভাগের ছয় জেলার হাসতালগুলোতে ভর্তি হয়েছে ৭৫১ রোগি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৯ শিশু। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৭২ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন। আর আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী প

বরিশালে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু
বরিশালে সংক্রামক রোগ হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে ১৫ রোগীর মৃত্যু হলো। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ওই দুই শিশুর মৃত্যু হয়। এতে শেবাচিম হাসপাতালে হামে শিশু মৃত্যুর সংখ্যা দাড়ালো ছয়। সবশেষ শেবাচিম হাসপাতালে মারা যাওয়া ২ শিশু হলো- বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারের হাবিবুর রহমানের ৯ মাস বয়সের শিশু পুত্র রাকিব এবং অপরজন মুলাদী উপজেলার বাসিন্দা রাজিবের ২৪ দিন বয়সের মেয়ে শিশু সাদিয়া। জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ৩১ শিশুকে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ২৮ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভাগের ছয় জেলার হাসতালগুলোতে ভর্তি হয়েছে ৭৫১ রোগি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৯ শিশু। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৭২ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন। আর আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ জানান, হাম আক্রান্ত শিশু প্রতিদিনই বাড়ছে। বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত ৯২ শিশু চিকিৎসাধীন রয়েছে। আর চলতি বছরের ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ৩৪১ জন শিশু চিকিৎসা নিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow