বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি আসনের মধ্যে ১৮টিতেই নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি ও তাদের জোট। ফলে এখন বিভাগের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়- কে কে ডাক পাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিসভায়। গুঞ্জন রয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই মন্ত্রিসভা চূড়ান্ত হতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিপরিষদে বরিশাল বিভাগ থেকে কার ডাক আসবে সে নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মহলে। সেই আলোচনায় উঠে আসছে ডজনখানেক নেতার নাম। জানা গেছে, বিভাগের রাজনীতির কেন্দ্রবিন্দু বরিশাল জেলা। এই জেলার সর্বজ্যেষ্ঠ সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। বরিশাল-৫ বা সদর আসনে এ নিয়ে সর্বোচ্চ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ইতঃপূর্বে বরিশাল সিটির প্রথম মেয়র ছিলেন সরোয়ার। তিনি বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপ ছিলেন। কিন্তু পূর্বে চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও পূর্ণ মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাননি তিনি। এর আগে বরিশাল জেলা থেকেই মন্ত্রীত্ব পেয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ ইউনুস খান এবং বেগম স

বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ছয় জেলার ২১টি আসনের মধ্যে ১৮টিতেই নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি ও তাদের জোট। ফলে এখন বিভাগের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়- কে কে ডাক পাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বাধীন সম্ভাব্য মন্ত্রিসভায়। গুঞ্জন রয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই মন্ত্রিসভা চূড়ান্ত হতে পারে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিপরিষদে বরিশাল বিভাগ থেকে কার ডাক আসবে সে নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মহলে। সেই আলোচনায় উঠে আসছে ডজনখানেক নেতার নাম।

জানা গেছে, বিভাগের রাজনীতির কেন্দ্রবিন্দু বরিশাল জেলা। এই জেলার সর্বজ্যেষ্ঠ সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। বরিশাল-৫ বা সদর আসনে এ নিয়ে সর্বোচ্চ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ইতঃপূর্বে বরিশাল সিটির প্রথম মেয়র ছিলেন সরোয়ার। তিনি বরিশাল জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং জাতীয় সংসদের হুইপ ছিলেন। কিন্তু পূর্বে চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও পূর্ণ মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাননি তিনি।

এর আগে বরিশাল জেলা থেকেই মন্ত্রীত্ব পেয়েছিলেন আব্দুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ ইউনুস খান এবং বেগম সেলিমা রহমান। তাই দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে বরিশাল জেলা থেকে মজিবর রহমান সরোয়ারের নামটি থাকতে পারে বলে মনে করেন নেতাকর্মীরা।

এছাড়া বরিশাল-১ আসনে তিন বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশাল ভোটের ব্যবধানে তিনি জামায়াতের প্রার্থীকে হারিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। জ্যেষ্ঠতার কারণে তিনিও মন্ত্রী পরিষদে ডাক পেতে পারেন বলে মনে করছেন অনেকে।

অপরদিকে বরিশাল-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদিনও আছেন আলোচনায়। তবে মন্ত্রীপরিষদ নয়, তাকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে বরিশালের সর্বত্র।

বিএনপির বাইরে বরিশাল বিভাগের দুটি আসনে জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ভোট গ্রহণের আগেই নুরুল হক নুরু নিজের নির্বাচনি এলাকায় ঘোষণা দিয়েছেন- তারেক রহমান তাকে মন্ত্রী বানাবে। সেই ঘোষণা বাস্তবে রূপ নিবে বলছেন এলাকার ভোটাররা। তাছাড়া জোটের স্বার্থে মন্ত্রী পরিষদে ডাক আসতে পারে ভোলার সংসদ সদস্য ও মেধাবী রাজনৈতিক আন্দালিব রহমান পার্থর।

একই জেলা আলোচনায় আছেন হাফিজ উদ্দিন আহমেদ- বীর বিক্রম। ২০০৬ সালের ২৪ এপ্রিল থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সেই হিসেবে মন্ত্রিপরিষদে তার অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতা এবং জ্যেষ্ঠতার দিক থেকে মন্ত্রী পরিষদে থাকতে পারে তার নামটিও।

অপরদিকে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীও আছেন আলোচনায়। ইতঃপূর্বে বিএনপি সরকারের আমলে অর্থাৎ ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। এছাড়া ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের বাণিজ্যমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী। পূর্ব অভিজ্ঞতার কারণে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রীপরিষদেও তার ডাক আসতে পারে বলে স্থানীয়ভাবে চলোচনা রয়েছে।

তাছাড়া আলোচনায় রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সর্বজ্যেষ্ঠ এই নেত্রী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও তাকে টেকনোক্রেট মন্ত্রী করা হতে পারে বলে জনশ্রুতি রয়েছে। অপরদিকে আলোচনায় আছেন বরগুনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনিও। এ নিয়ে চার বারের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বিএনপি যখনই সরকার গঠন করেছে তখনকার মন্ত্রিপরিষদে বরিশাল থেকে মন্ত্রীত্ব পেয়েছে। আমরা আশা করছি এবার তারেক রহমানের মন্ত্রীপরিষদেও বরিশালের সুযোগ থাকবে। এমনকি ভালো মন্ত্রণালয় পাবে বলে আমরা আশাকরি।

টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল জেলা কমিটির সদস্য ও কবি হেনরী স্বপন বলেন, ‘স্বাধীনতার পর থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি মন্ত্রী পরিষদেই বরিশাল বিভাগ থেকে কেউ না কেউ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ছিলেন। জেলা বা বিভাগে মন্ত্রী থাকলে সংশ্লিষ্ট অঞ্চলে উন্নয়ন হয়। এবার বরিশাল থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে অনেকেই মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার মত যোগ্যতা রয়েছে। এই অঞ্চলের উন্নয়নে বরিশাল থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পাবে বলে বরিশালবাসী আশাবাদী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow