বরিশাল-১ আসনে বিএনপির স্বপনের জয়

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯ হাজার ৪১৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৪০ ভোট। গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৭৫৬ জন। নারী ভোটার এক লাখ ৫০ হাজার ৫৪৮ জন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে। শাওন খান/এফএ/এএসএম

বরিশাল-১ আসনে বিএনপির স্বপনের জয়

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯ হাজার ৪১৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৪০ ভোট।

গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৪ হাজার ৩০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৭৫৬ জন। নারী ভোটার এক লাখ ৫০ হাজার ৫৪৮ জন। বেসরকারিভাবে ফলাফলে এ তথ্য জানা গেছে।

শাওন খান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow