বরিশাল-৬ আসনে বিজয়ী বিএনপির আবুল হোসেন

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ১২৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আবুল হোসেন। ধানের শীষ প্রতীকে ৮১ হাজার ৮৭ ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহামুদুন্নবী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফজলুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এ ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার দুই লাখ ৯৫ হাজার ৫০৯। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৯ হাজার ৬০০, নারী ভোটার এক লাখ ৪৫ হাজার ৯০৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। এইচআরএস/এমআইএইচ

বরিশাল-৬ আসনে বিজয়ী বিএনপির আবুল হোসেন

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ১২৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আবুল হোসেন। ধানের শীষ প্রতীকে ৮১ হাজার ৮৭ ভোট পেয়েছেন তিনি। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহামুদুন্নবী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফজলুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার দুই লাখ ৯৫ হাজার ৫০৯। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৯ হাজার ৬০০, নারী ভোটার এক লাখ ৪৫ হাজার ৯০৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন।

এইচআরএস/এমআইএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow